উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে চাকরির সুযোগ, আবেদন ফি ১ হাজার টাকা

২৮ অক্টোবর ২০২৪, ০৯:৩০ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১১:৪০ AM
উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় © সংগহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টিতে আইন উপদেষ্টা নিয়োগ ও প্যানেল আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য জনবল নেবে। আগ্রহী প্রার্থীদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২৪ নভেম্বর। 

১. পদের নাম: আইন উপদেষ্টা
শিক্ষাগত যোগ্যতা: আইন উপদেষ্টা হিসেবে নিয়োগের জন্য প্রার্থীকে কমপক্ষে আইন বিষয়ে স্নাতক ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: আইন উপদেষ্টা নিয়েগের ক্ষেত্রে প্রার্থীকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তালিকাভুক্ত আইনজীবী হতে হবে এবং হাইকোর্ট বিভাগে ন্যূনতম ২০ বছরের মামলা পরিচালনাসহ প্রশাসনিক আদালতে মামলা পরিচালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তবে উচ্চ আদালত অথবা জেলা আদালতে বিচারক হিসেবে কাজ করে অবসরে গিয়েছেন এবং বর্তমানে প্র্যাকটিস করছেন তাঁদের ক্ষেত্রে অভিজ্ঞতা শিথিলযোগ্য।
সম্মানী: বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত মাসিক সম্মানী (সরকার নির্ধারিত ভ্যাট ও ট্যাক্স কর্তনপূর্বক) প্রদান করা হবে। মামলা পরিচালনা, আইনগত মতামত, লিগ্যাল নোটিশসহ অন্যান্য আইনগত কাজের জন্য পৃথকভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ফি দেওয়া হবে ।

২. পদের নাম: প্যানেল আইনজীবী
শিক্ষাগত যোগ্যতা: প্যানেল আইনজীবী হিসেবে তালিকাভুক্তির জন্য প্রার্থীকে কমপক্ষে আইন বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রিসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: প্যানেল আইনজীবী নিয়েগের ক্ষেত্রে প্রার্থীকে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে তালিকাভুক্ত আইনজীবীদের অগ্রাধিকার দেওয়া হবে। উচ্চ আদালত অথবা জেলা আদালতে বিচারক হিসেবে কাজ করে অবসরে গেছেন এবং বর্তমানে প্র্যাকটিস করছেন তাঁদের ক্ষেত্রে অভিজ্ঞতা শিথিলযোগ্য।
সম্মানী: মামলা পরিচালনা, আইনগত মতামত, লিগ্যাল নোটিশসহ অন্যান্য আইনগত কাজের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হারে ফি (সরকার নির্ধারিত ভ্যাট ও ট্যাক্স কর্তনপূর্বক) প্রদান করা হবে।

অন্যান্য যোগ্যতা
আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে আইনজীবী হিসেবে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বাউবির আইন উপদেষ্টা ও প্যানেল আইনজীবী হিসেবে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া যেতে পারে।

আরও পড়ুন: কারিতাস এনজিওতে চাকরি, আবেদন এইচএসসি পাসেই 

যেভাবে আবেদন
আবেদনকারীকে বাউবির নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে। আবেদন ফরম ও নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে এই লিংকে।

আবেদন ফি
আবেদনকারীকে রেজিস্ট্রার, বাউবির অনুকূলে ১,০০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার জমা দিতে হবে।

অফিসিয়াল ওয়েব সাইট

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

দাখিল পরীক্ষায় বোর্ড বৃত্তি পেলেন ১৩৫০ জন, দেখুন তালিকা
  • ০৫ নভেম্বর ২০২৬
রাজধানীতে গ্যাস-বিদ্যুৎ ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাম…
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায় নিয়ে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের বিবৃতি, যা বল…
  • ০৫ নভেম্বর ২০২৬
৫ হাজারের অধিক শিক্ষার্থী নিয়ে ইন্টারন্যাশনাল ইউথ ইমপ্যাক্ট…
  • ০৫ নভেম্বর ২০২৬
আসিফ মাহমুদের ফান পোস্ট থেকে ছড়াল গুজব, ‘সত্য’ ধরে বিভ্রান্…
  • ০৫ নভেম্বর ২০২৬
বেরোবিতে উপাচার্যের কক্ষে শিক্ষক ইস্যুতে কর্মকর্তাদের মারাম…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950