ইবনে সিনায় চাকরি, বেতন ছাড়াও দেবে নানান সুবিধা

২৫ অক্টোবর ২০২৪, ০৮:১২ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪১ PM
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি। প্রতিষ্ঠানটি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (আর অ্যান্ড ডি) বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে কর্মী নিয়োগে বুধবার (২৩ অক্টোবর) প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২৮ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়মিত বেতনের বাইরেও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানান সুযোগ-সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা।

প্রতিষ্ঠানের নাম: ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি পিএলসি;

পদের নাম: এক্সিকিউটিভ;

বিভাগ: আর অ্যান্ড ডি (এপিআই প্ল্যান্ট);

পদসংখ্যা: নির্ধারিত নয়; 

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

অন্যান্য সুযোগ-সুবিধা

*চিকিৎসা ভাতা;

*লভ্যাংশ বোনাস;

*প্রভিডেন্ট ফান্ড;

*গ্র্যাচুইটি;

*মোবাইল বিল;

*দুপুরের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকি);

*বার্ষিক বেতন বৃদ্ধি;

*উৎসব বোনাস বছরে ২টি;

আবেদনের যোগ্যতা

*স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতকোত্তর (এমএসসি) ডিগ্রি থাকতে হবে;

*কম্পিউটারে ভালো (এমএস এক্সেল এবং এমএস ওয়ার্ড) দক্ষতা থাকতে হবে;

প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন; 

বয়সসীমা: ২৫ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে; 

কর্মক্ষেত্র: অফিসে; 

কর্মস্থল: মুন্সিগঞ্জ;

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২৮ অক্টোবর;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

ঝিনাইদহে অধিগ্রহণ করা মহাসড়কের জমি থেকে ১৯ স্থাপনা উচ্ছেদ
  • ০৬ আগস্ট ২০২৬
রংপুর গঙ্গাচড়ার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অনুশ্রী রায়ের স্…
  • ০৬ আগস্ট ২০২৬
শাবিপ্রবিতে ২১ দেশের ছবি নিয়ে আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শ…
  • ০৬ আগস্ট ২০২৬
মাস্টার্স শেষপর্বের ফল প্রকাশ, পাসের হার ৬০.৯৭ শতাংশ
  • ০৬ আগস্ট ২০২৬
অনিয়মের অভিযোগে বাংলাদেশ বিমানের সব পদোন্নতি স্থগিত করল মন্…
  • ০৬ আগস্ট ২০২৬
১১ দলের ৫ কর্মসূচি, ঢাকা থেকে চার বিভাগে লংমার্চ ঘোষণা
  • ০৬ আগস্ট ২০২৬