হতাশ ৩৫ প্রত্যাশীরা, ডেকেছেন জরুরি সংবাদ সম্মেলন

২৪ অক্টোবর ২০২৪, ০৩:৫৭ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪২ PM

© ফাইল ফটো

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হতাশা ব্যক্ত করেছেন ৩৫ প্রত্যাশীরা। যারা এক যুগ আগে ২০১২ সাল থেকে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩০ বছর থেকে বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে আন্দোলনে ছিলেন।

সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি ভিত্তিতে সংবাদ সম্মেলন ডেকেছেন তারা। আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ৩৫ প্রত্যাশী খাদিজা খাতুন মুক্তা।

এক বার্তায় তিনি জানান, শিক্ষার্থীরা দীর্ঘ ১২ বছর যাবৎ চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ চেয়ে রাজপথে আন্দোলন সংগ্রাম করে আসছে। এ অবস্থায় বর্তমান সরকার দাবিটি আমলে নিয়ে ৩৫ এর প্রজ্ঞাপন জারির মাধ্যমে আজ সেই দীর্ঘদিনের দুঃখ মোছন করবেন বলে আমরা প্রত্যাশা রেখেছিলাম। কিন্তু আজকে সিদ্ধান্ত সাধারণ শিক্ষার্থীদের হতাশ করেছে তুলেছে। তাই জরুরি ভিত্তিতে সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্য…
  • ০৬ আগস্ট ২০২৬
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতেই, পরীক্ষা হবে দ্বিতীয় থেকে নবম…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে ফেরাতে তৎপরতার অভিযোগে চবির কয়েক শিক্ষকের বিরুদ্ধে…
  • ০৬ আগস্ট ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব 
  • ০৬ আগস্ট ২০২৬
ফেসবুকে স্ট্যাটাসের জেরে ৪ বুটেক্স শিক্ষার্থীকে মারধর করল ছ…
  • ০৬ আগস্ট ২০২৬
বদলি নিয়ে প্রধানমন্ত্রী-শিক্ষামন্ত্রীর বৈঠকে সুখবর নেই
  • ০৬ আগস্ট ২০২৬