হোন্ডা প্রাইভেট লিমিটেডে পুরো পরিবারের স্বাস্থ্যবিমাসহ নানান সুবিধায় চাকরি

২৩ অক্টোবর ২০২৪, ০৫:০৫ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড চাকরি দেবে এক্সিকিউটিভ পদে

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড চাকরি দেবে এক্সিকিউটিভ পদে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটি ফিল্ড সার্ভিস (এরিয়া ইনচার্জ) বিভাগে ‘এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগে মঙ্গলবার (২২ অক্টোবর) প্রকাশ করে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ৯ নভেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। 

মাসিক নিয়মিত বেতনের বাইরেও মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবারের সুবিধা (আংশিক ভর্তুকি), বার্ষিক বেতন বৃদ্ধি, বছরে ২টি উৎসব বোনাস, জীবনবিমা এবং পুরো পরিবারের চিকিৎসা বিমাসহ প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নানান সুযোগ-সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড;

পদের নাম: এক্সিকিউটিভ;

বিভাগ: ফিল্ড সার্ভিস (এরিয়া ইনচার্জ);

পদসংখ্যা: ২টি ;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে; 

আরও পড়ুন: সীমান্ত ব্যাংকের কল সেন্টারে চাকরি, আবেদন করুন দ্রুতই

শিক্ষাগত যোগ্যতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অথবা, অটোমোবাইলে বিএসসি ডিগ্রি থাকতে হবে;

অভিজ্ঞতা: ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে; 

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন; 

বয়সসীমা: ২৭ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে; 

কর্মক্ষেত্র: অফিসে; 

কর্মস্থল: ঢাকা; 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৯ নভেম্বর;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম

আজ থেকে বসছে সংসদের তৃতীয় অধিবেশন, উঠছে ৩ গুরুত্বপূর্ণ বিল
  • ২৭ আগস্ট ২০২৬
রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ
  • ২৭ আগস্ট ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত ৪, তিন সদস্যের তদন্ত কম…
  • ২৭ আগস্ট ২০২৬
বদলির আবেদনের শেষ দিন আজ, সফটওয়্যার জটিলতায় শিক্ষকদের ভোগান…
  • ২৭ আগস্ট ২০২৬
ভিডিওর ভয় দেখিয়ে সংঘবদ্ধ ধর্ষণে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, প…
  • ২৭ আগস্ট ২০২৬
আইফোনে ‘গুপ্ত ট্র্যাকার’ আসলে কি ব্যবহারকারীর ওপর নজরদারি চ…
  • ২৭ আগস্ট ২০২৬