যে কারণে চাকরি হারালেন ২৫২ এসআই

২২ অক্টোবর ২০২৪, ০৩:০৩ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৫ PM
পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলছে

পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলছে © ফাইল ফটো

বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ জন এসআইকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার ঘটনা দেশব্যাপী আলোড়ন তৈরি করেছে। গত ১৭ অক্টোবর তাদের ছুটিতে পাঠানো হয়েছিল বলে জানিয়েছে সারদা পুলিশ একাডেমি।

জানা গেছে, সারদা পুলিশ একাডেমিতে মোট ৮২৩ জন প্রশিক্ষণরত ক্যাডেট এসআই ছিলেন। এর মধ্যে চাকরি বিধি লঙ্ঘন করায় ২৫২ প্রশিক্ষণার্থী এসআইকে অব্যাহতি দিয়ে সারদা পুলিশ একাডেমি থেকে চিঠি দেওয়া হয়।

ওই চিঠিতে বলা হয়েছে, ‘বাংলাদেশ পুলিশ একাডেমি প্যারেড মাঠে ১ অক্টোবর সকাল ৭টা ২৫ মিনিট থেকে ৪০তম বিসিএস (পুলিশ) প্রবেশনারস ব্যাচ–২০২৩ এর সমাপনী কুচকাওয়াজ অনুশীলন প্যারেড কার্যক্রম চলমান ছিল। এ সময়ে বাংলাদেশ পুলিশ একাডেমি সারদা, রাজশাহী কর্তৃক পূর্ব নির্ধারিত মেনু অনুযায়ী প্যারেডে অংশগ্রহণকারী সব প্রশিক্ষণার্থীর প্যারেড বিরতিতে সকালের নাশতা পরিবেশন করা হয়। কিন্তু আপনি উক্ত সরবরাহকৃত নাশতা না খেয়ে হইচই করে মাঠের মধ্যে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করেন। আপনি অন্যান্য প্রশিক্ষণরত ক্যাডেট এসআইদের পরস্পর সংগঠিত করে একাডেমি কর্তৃপক্ষকে হেয়প্রতিপন্ন করে চরম বিশৃঙ্খলা ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতে থাকেন। এছাড়া আপনি অন্যদের সঙ্গে হইচই করতে করতে নিজের খেয়াল-খুশিমতো প্রশিক্ষণ মাঠ থেকে বের হয়ে নিজ ব্যারাকে চলে যান। একজন প্রশিক্ষণরত ক্যাডেট এসআই হিসেবে এরূপ আচরণ এবং বিনা অনুমতিতে প্যারেড মাঠ থেকে বের হয়ে নিজ ব্যারাকে চলে যাওয়া সম্পূর্ণভাবে শৃঙ্খলাপরিপন্থী। আপনার এরূপ আচরণ মাঠের সার্বিক প্রশিক্ষণ কার্যক্রমকে চরমভাবে ব্যহত করেছে এবং অন্য প্রশিক্ষণার্থীদের শৃঙ্খলা ভঙ্গে উৎসাহিত করেছে মর্মে আপনার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের কারণে পুলিশ পরিদর্শক মহসিন আলী পুলিশ একাডেমির অধ্যক্ষ (অতিরিক্ত আইজিপি) বরাবর লিখিত প্রতিবেদন দাখিল করেছেন।’

চিঠিতে আরও বলা হয়েছে, ‘ওই অভিযোগের কারণে একাডেমির অধ্যক্ষের পক্ষে পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড লজিস্টিকস) তিনদিনের মধ্যে কৈফিয়তের জবাব দাখিল করার জন্য নির্দেশনা দেন। আপনি নির্ধারিত তিনদিন সময়ের মধ্যে কৈফিয়তের জবাব দাখিল করেন। আপনার দাখিলকৃত কৈফিয়তের জবাব পর্যালোচনান্তে সন্তোষজনক নয় মর্মে প্রতীয়মান হয়। আপনার উপরোক্ত শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পদ হিসেবে বিবেচিত সাব ইন্সপেক্টর পদে কাজ করার পথে বড় ধরনের অন্তরায় ও অযোগ্যতার শামিল।'

বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্য…
  • ০৬ আগস্ট ২০২৬
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতেই, পরীক্ষা হবে দ্বিতীয় থেকে নবম…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে ফেরাতে তৎপরতার অভিযোগে চবির কয়েক শিক্ষকের বিরুদ্ধে…
  • ০৬ আগস্ট ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব 
  • ০৬ আগস্ট ২০২৬
ফেসবুকে স্ট্যাটাসের জেরে ৪ বুটেক্স শিক্ষার্থীকে মারধর করল ছ…
  • ০৬ আগস্ট ২০২৬
বদলি নিয়ে প্রধানমন্ত্রী-শিক্ষামন্ত্রীর বৈঠকে সুখবর নেই
  • ০৬ আগস্ট ২০২৬