টানা ৬ ঘণ্টা শাহবাগে অবস্থান কর্মসূচি ৩৫ প্রত্যাশীদের

২১ অক্টোবর ২০২৪, ০৬:১১ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১০:৫৪ AM
অবস্থান কর্মসূচি

অবস্থান কর্মসূচি © টিডিসি ফটো

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর, শর্তসাপেক্ষে উন্মুক্ত করে প্রজ্ঞাপন জারির দাবিতে টানা ছয় ঘণ্টা ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন আন্দোলনকারীরা। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না বলে জানান তারা। 

সোমবার (২১ অক্টোবর) শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টার সময়ও তারা কর্মসূচি অব্যাহত রেখেছেন। অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা দুই শতাধিক শিক্ষার্থী অংশ নিয়েছেন।

আন্বদোলনকারীরা বলেন, আমরা আমাদের কর্মসূচি পালন করে যাচ্ছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। গত ৬ ঘণ্টা ধরে আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছি।

তারা বলেন, গত ১২ বছর ধরে আমরা এই এক দাবিই জানিয়ে আসছি। কিন্তু আমাদের কথা শোনা হচ্ছে না। আমরা বেকার, আমাদের কোনো চাকরি, আয় নেই। তবুও আমরা আমাদের দাবি আদায়ে কর্মসূচি পালন করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছি। বারবার আন্দোলন করতে আমরা রাজপথে নামতে চাই না। তাই আজ আমরা বলতে চাই, আমরা ৩৫ এর প্রজ্ঞাপন নিয়ে তবেই বাড়ি ফিরব। প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা আজ শাহবাগ ছাড়ব না।

৬ মাস নিষিদ্ধ হতে পারেন নেইমার
  • ০৬ আগস্ট ২০২৬
ছাত্রাবাসে গাজা সেবন, ৮ শিক্ষার্থী হাতেনাতে ধরা
  • ০৬ আগস্ট ২০২৬
চার দপ্তরে নতুন সচিব নিয়োগ
  • ০৬ আগস্ট ২০২৬
‘রাষ্ট্রবিরোধী কার্যকলাপের’ অভিযোগে জবির ৬৮ শিক্ষকের বিরুদ্…
  • ০৬ আগস্ট ২০২৬
নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, হাসপাতালের নিরাপত্তা প্রধ…
  • ০৬ আগস্ট ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসেও ছড়িয়ে পড়ে আন…
  • ০৬ আগস্ট ২০২৬