সরাসরি মৌখিক পরীক্ষা নিয়ে চাকরি দেবে আবুল খায়ের টোব্যাকো

১৬ অক্টোবর ২০২৪, ১২:৩০ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড

আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান আবুল খায়ের গ্রুপ। প্রতিষ্ঠানটির টোব্যাকো বিভাগে জনবল নিয়োগে প্রকাশ করা হয়েছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ থেকে ৩০ অক্টোবরের মধ্যে বিভিন্ন কেন্দ্রে নির্দিষ্ট তারিখ অনুযায়ী উপস্থিত হয়ে সরাসরি মৌখিক পরীক্ষা দিতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আবুল খায়ের টোব্যাকো কোম্পানি লিমিটেড;

১. পদের নাম: অ্যাসিসট্যান্ট ডিস্ট্রিবিউশন এক্সিলেন্স অফিসার;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

বয়স: সর্বোচ্চ ৩২ বছর;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে (সর্বসাকুল্যে ২৪,০০০ থেকে ২৮,০০০ টাকা);

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: এসএসসি পাসেই আড়ংয়ে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা 

২. পদের নাম: ট্রেড মার্কেটিং সুপারভাইজার;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

বয়স: ন্যূনতম ৩২ বছর হতে হবে;

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে (সর্বসাকুল্যে ২৪,০০০ থেকে ২৮,০০০ টাকা);

দরকারি কাগজপত্র

*পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত;

*২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি;

*শিক্ষাগত যোগ্যতার সব সনদের কপি;

*জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদের কপি;

সরাসরি মৌখিক পরীক্ষার তারিখ ও সময়

আগামী ২০ থেকে ৩০ অক্টোবর ২০২৪ তারিখে ঢাকা, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কুষ্টিয়া, যশোর, রাজশাহী ও রংপুরের নির্দিষ্ট কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ১২টার মধ্যে উপস্থিত হয়ে প্রার্থীদের মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। কেন্দ্রের ঠিকানা নিচের বিজ্ঞপ্তিতে দেখে নিতে পারবেন।

নিচে নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন—

AB

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানে ৫৩ হাজার গ্রেপ্তার
  • ২৭ আগস্ট ২০২৬
গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, আসামিদের বিচার দাবিতে মান…
  • ২৭ আগস্ট ২০২৬
সচিবালয়ের ১৯ তলায় শিক্ষা মন্ত্রণালয়ে তিন সাপ ঘিরে আতঙ্ক
  • ২৭ আগস্ট ২০২৬
চীন কেন নেপালকে আগাম সতর্কতা জানায়নি, জবাবে যা জানাল দূতাবাস
  • ২৭ আগস্ট ২০২৬
দিনাজপুরে শ্রমিকনেতা আটকের প্রতিবাদে থানা ঘেরাও, সংঘর্ষে আহ…
  • ২৭ আগস্ট ২০২৬
সরকারি হলো প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকার স্ক…
  • ২৭ আগস্ট ২০২৬