চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির প্রজ্ঞাপনের দাবিতে চাকরিপ্রার্থীদের অবস্থান আজ

১৪ অক্টোবর ২০২৪, ০৮:২৬ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
চাকরির বয়সসীমা বৃদ্ধির আন্দোলন

চাকরির বয়সসীমা বৃদ্ধির আন্দোলন © ফাইল ছবি

সরকারি চাকরিতে প্রবেশের বয়স পুরুষের ৩৫ ও নারীদের ক্ষেত্রে ৩৭ বছর করার সুপারিশ করার পর দ্রুত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির দাবিতে আজ সোমবার (১৪ অক্টোবর) অবস্থান কর্মসূচি পালন করবেন আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। সকাল থেকে রাজধানীর শাহবাগে এ কর্মসূচি পালন করা হবে। রোববার দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন আন্দোলনকারীদের অন্যতম সমন্বয়ক ইমতিয়াজ হোসেন। 

চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫, শর্ত সাপেক্ষে উন্মুক্ত করার প্রজ্ঞাপন চেয়ে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করবেন তারা। ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে এ কর্মসূচি পালন করা হবে। এর আগে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরীর নেতৃত্বাধীন পর্যালোচনা কমিটি বয়স বৃদ্ধির সুপারিশ করে। 

অন্তর্বর্তী সরকারকে এমন সুপারিশ দিয়েছে কমিটি। তবে অবসরের বয়স বাড়ানো হবে কিনা, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। যদিও সংশ্লিষ্টদের ভাষ্য, চাকরিতে প্রবেশের বয়স বাড়লে অবসরের বয়সও বাড়বে।

আরো পড়ুন: চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার সুপারিশ, নারীদের ৩৭

সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার জন্য দীর্ঘদিন ধরে চাকরিপ্রার্থীরা আন্দোলন করছেন। তবে মূল্যায়ন কমিটি দাবির থেকেও বেশি বয়স বৃদ্ধির সুপারিশ করেছে। সরকারের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র গণমাধ্যমকে বলেছে, বয়স বাড়ানোর সুপারিশে বড় তিনটি যুক্তি দেওয়া হয়েছে।

বর্তমানে চাকরিতে প্রবেশের বয় ৩০ বছর। আর মুক্তিযোদ্ধার সন্তান ও তাদের নাতি-নাতনীদের ৩২ বছর প্রবেশের বয়স। সুপারিশে তাদের জন্য আলাদাভাবে কিছু বলা হয়নি। আন্দোলনের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও সাবেক সচিব আবদুল মুয়ীদ চৌধুরীকে প্রধান করে গত ৩০ সেপ্টেম্বর পর্যালোচনা কমিটি গঠন করে দেয় সরকার। এর সপ্তাহখানেক পর সরকারের কাছে সুপারিশ দিয়েছে কমিটি।

স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধা…
  • ২৫ মার্চ ২০২৬
দুপুরের মধ্যে ঢাকাসহ দেশের পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
  • ২৫ মার্চ ২০২৬
ঢাবির তিন বিভাগে ৪৬ আসন শূন্য, যোগ্যদের কাছ থেকে আবেদন আহবান
  • ২৫ মার্চ ২০২৬
দেশে স্বর্ণের দামে ফের বড় পতন, ভরিতে যত?
  • ২৫ মার্চ ২০২৬
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা
  • ২৫ মার্চ ২০২৬
বাড়ি থেকে তুলে নিয়ে ইউটিউবারকে পিটিয়ে হত্যা
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence