চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছরের নিচে হলে আন্দোলন

১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৪ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৮ PM

© সংগৃহীত

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর থেকে একদিন কম হলেও আন্দোলন চলমান থাকবে বলে জানিয়েছেন চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী পরিষদ। 

বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আন্দোলনকারীরা। দীর্ঘদিন যাবৎ একদল চাকরি প্রত্যাশী সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলন করছেন।

সংবাদ সম্মেলনে আন্দোলনকারী রাসেল আল মাহমুদ বলেন, দীর্ঘ ১২ বছর ধরে আমাদের এই আন্দোলন চলমান। আমরা এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো লিখিত আদেশ পাইনি। ৩০ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি অন্তর্বর্তীকালীন সরকার ৩০ সেপ্টেম্বরের আগে আমাদের দাবি মেনে নিবে। আবেদনের বয়সসীমা ৩৫ বছরের নিচে যেন না হয়। ৩৫ বছর থেকে একদিন কম হলেও আন্দোলন চলমান থাকবে বলে জানান তিনি।

আরেক চাকরি প্রত্যাশী মোশাররফ পাঠান বলেন, আমরা জনদুর্ভোগ চাই না। আশা করছি ৩০ তারিখের আগে সরকার আমাদের দাবি মেনে নেবে। আমরা পড়ার টেবিলে ফিরে যেতে চাই। তবে আমরা কোনো আল্টিমেটাম দিতে চাই না।

গোবিপ্রবির দুই বিভাগে নতুন চেয়ারম্যান নিয়োগ
  • ৩০ জুলাই ২০২৬
গাকৃবি উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের অবার্ন ও পারদু ইউনিভ…
  • ৩০ জুলাই ২০২৬
শ্রেণিকক্ষ থেকে শিল্পপ্রতিষ্ঠানে, শাহ সিমেন্ট কারখানা পরিদর…
  • ৩০ জুলাই ২০২৬
নির্বাচিত প্রতিনিধিদের ছাত্রত্ব শেষেও হলে থাকার সিদ্ধান্ত প…
  • ৩০ জুলাই ২০২৬
আগস্ট মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ করল সরকার
  • ৩০ জুলাই ২০২৬
স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম ও পড়াশোনার বিকল্প নেই: ববি হ…
  • ৩০ জুলাই ২০২৬