চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ

০৭ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৫ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৪ AM
চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ

চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগ অবরোধ © টিডিসি ফটো

সরকারী চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে এবার রাজধানীর শাহবাগ অবরোধ করেছেন ৩৫ প্রত্যাশী শিক্ষার্থী পরিষদের ব্যানারে আন্দোলনকারীরা। 

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় একটি মিছিল নিয়ে জাতীয় জাদুঘরের সামনে থেকে শাহবাগে অবস্থান নেন তারা। এসময় শিক্ষার্থীরা '৩০ এর শৃঙ্খল ভেঙ্গে দাওসহ নানা স্লোগান দেন। 

এর আগে শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, পরিবর্তনের এই লড়াই আমাদের সবার। আমি ৩০ বা ৩৫ বুঝি না। সরকারী চাকরিতে আবার বয়সসীমা কী? যোগ্যতা থাকলে কেউ ৪০ বছরেও পেতে পারে। 

তিনি বলেন, তবে সরকার স্থিত হতে না পারলে বোধহয় দাবির বিষয়ে বলতে পারবে না। আনসারদের সময়েও তারা একই বিষয় বুঝিয়েছিল। 

শিক্ষক নুরুজ্জামান হীরা বলেন, যারা পরে যোগ দেবেন, তারা সে অনুযায়ী বেতন ভাতা পাবেন। সরকারের কাছে অনুরোধ করব, একজন গুরুত্বপূর্ণ মানুষ নিয়োগ করে বসে এই সমস্যার সমাধান করুন। 

মো. শাকিল নামে আরেক শিক্ষক বলেন, ৩৫ আন্দোলনের বিকল্প নাই। সচিবরা এখানে আউটসোর্সিংয়ের একটি সিন্ডিকেট তৈরি করে রেখেছে। শিক্ষার্থীরা তো মেধা দিয়ে প্রবেশ করতে চায়।

আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে আ. লীগের মিছিলের প্রস্তুতি, অ…
  • ০৭ আগস্ট ২০২৬
ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
  • ০৭ আগস্ট ২০২৬
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে আগুন
  • ০৭ আগস্ট ২০২৬
আমার পরিকল্পনার এ, বি এবং সি—সবই স্কালোনি
  • ০৭ আগস্ট ২০২৬
লন্ডন প্রবাসী বয়ফ্রেন্ডকে ছবি পাঠানো সেই ইবি ছাত্রীকে হল থে…
  • ০৭ আগস্ট ২০২৬
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯
  • ০৭ আগস্ট ২০২৬