চাকরিতে ৩৫ আন্দোলনকারীদের শাহবাগে জমায়েত 

০৭ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৬ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৫ AM

© সংগৃহীত

চাকরিতে আবেদনের ন্যূনতম বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে জমায়েত হয়েছে ৩৫ আন্দোলনকারীরা। শনিবার ( ৭ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে শাহবাগ জাদুঘরের সামনে জমায়েত হতে শুরু করে আন্দোলনকারীরা। এর আগে শিক্ষার্থী মহাসমাবেশের ঘোষণা দেওয়া হয়। 

জমায়েত থেকে আন্দোলনকারীরা বিভিন্ন শ্লোগান দিতে থাকে। ‘বয়স না মেধা, মেধা মেধা’।  

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ক মো. আরিফ বলেন, ‘আমরা এই মহাসমাবেশ থেকে  আমাদের দাবির বিষয়ে অন্তর্বর্তী সরকারের সুস্পষ্ট বক্তব্য বা কবে নাগাদ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে, সেই বিষয়ে বক্তব্য চাই। এটি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং অহিংস একটি মহাসমাবেশ হবে।’

এর আগে সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স ৩৫ ও ৬৫ করার দাবি জানিয়েছে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। তারা বলছে, সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের বয়স আগে ৩০ ও ৫৯ (মুক্তিযোদ্ধা কোটাধারীদের ৩২ ও ৬০) বছর করা হয়েছিল। 

বিবিএসের তথ্য মতে দেশে মানুষের গড় আয়ুষ্কাল বৃদ্ধি পেয়ে ৭২.৩ বছর হয়েছে। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের চাকরির অবসরের বয়সসীমা ৬৫ বছর। সুপ্রিমকোর্টের বিচারকদের চাকরির বয়সসীমা ৬৭ বছর। যেসব চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে তাদের অনেকের বয়স ৬৭ বছরের বেশি। 

এ সব বিবেচনায় মেধাভিত্তিক নতুন প্রজন্মের মাধ্যমে সংস্কারমুখী পুনর্গঠিত বাংলাদেশ বিনির্মাণে সরকারি চাকরিতে প্রবেশ ও অবসরের সময়সীমা যথাক্রমে ৩৫ ও ৬৫ বছর করার দাবি জানিয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন। এ জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে তারা।

ভুটানের বিপক্ষে একাদশে ৩ পরিবর্তন, স্ট্রাইকারের ভূমিকায় ‘চম…
  • ০৫ নভেম্বর ২০২৬
এনএসইউতে কলেজ, বিশ্ববিদ্যালয় ও সমাজের মধ্যে সংযোগ স্থাপনে …
  • ০৫ নভেম্বর ২০২৬
রোনালদোর বিদায়ে বোনের আবেগঘন বার্তা, রহস্যময় মন্তব্যে বাড…
  • ০৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬-এ ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬…
  • ০৫ নভেম্বর ২০২৬
পাকিস্তানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভসূচনা ভারতের
  • ০৫ নভেম্বর ২০২৬
জামায়াতের সঙ্গে জোট ও কাউন্সিল ছাড়া কমিটিসহ যে ৪ কারণে এনসি…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950