রাষ্ট্রায়ত্ত্ব তিন ব্যাংকের লিখিত পরীক্ষার সময়সূচি প‌রিবর্তন

০৭ নভেম্বর ২০১৮, ১২:৩৭ PM
লগো

লগো

রাষ্ট্রায়ত্ত সোনালী, কৃষি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে (বিডিবিএল) অফিসার (ক্যাশ) পদে নিয়োগের জন্য লিখিত পরীক্ষার সময়সূচি প‌রিবর্তন করা হ‌য়ে‌ছে। নতুন সূ‌চি অনুযায়ী ১৬ নভেম্বর এ তিন‌টি ব্যাং‌কের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হ‌বে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। এর আগে ৯ নভেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সমন্বিত তিন ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে এমসিকিউ টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা গ্রহণের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। ৯ নভেম্বরের পরিবর্তে ১৬ নভেম্বর (শুক্রবার) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

‘বগুড়া নয়, ও বাংলাদেশের ছেলে’, তানজিদকে নিয়ে প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
হবিগঞ্জে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
  • ১৬ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের অনুকূল পরিবেশ নেই, জ…
  • ১৬ আগস্ট ২০২৬
জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ১৬ আগস্ট ২০২৬
ঐতিহাসিক জয়ের পর সুখবরও পেল বাংলাদেশ 
  • ১৬ আগস্ট ২০২৬
তৃণমূল কার্যালয়ে থেকে পশ্চিমবঙ্গের সাবেক ডেপুটি স্পিকারের ম…
  • ১৬ আগস্ট ২০২৬
nextjobzimage