নিয়োগ পুনর্বহালের দাবি বঞ্চিত ৭৫৭ এসআই ও সার্জেন্ট প্রার্থীর

২৩ আগস্ট ২০২৪, ১১:৫৮ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩০ AM
জাতীয় প্রেসক্লাবে এসআই ও সার্জেন্ট প্রার্থীদের সংবাদ সম্মেলন

জাতীয় প্রেসক্লাবে এসআই ও সার্জেন্ট প্রার্থীদের সংবাদ সম্মেলন © সংগৃহীত

নিয়োগে পুনর্বহালের দাবি জানিয়েছেন ২০০৭ সালে নিয়োগ বাতিল হওয়া ৭৫৭ জন এসআই ও সার্জেন্ট। শুক্রবার (২৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। দলীয় বিবেচনায় নিয়োগের অজুহাতে এ ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে তারা অভিযোগ করেন।

নিয়োগবঞ্চিত সার্জেন্ট মুহাম্মদ আলী জিন্নাহ বলেন, তৎকালীন আইজিপি নুর মোহাম্মদ ও বেনজীর আহমেদরা তাদের প্রতিহিংসা চরিতার্থ করার জন্য দলীয় বিবেচনায় নিয়োগ অজুহাতে ২০০৭ সালের ১১ ফেব্রুয়ারি ৫৩৬ জন এসআই এবং ২২১ সার্জেন্টসহ ৭৫৭ জনের চূড়ান্ত নিয়োগ বাতিল করেন। ২০০৫ সালের ১৭ নভেম্বর পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মোতাবেক পুলিশের এসআই পদে নিয়োগের জন্য ২০ ডিসেম্বর সব রেঞ্জ ডিআইজির তত্ত্বাবধানে শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়। 

উত্তীর্ণ প্রার্থীদের ২০০৬ সালের ১৭, ১৮ ও ১৯ ফেব্রুয়ারি লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল। এতে উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেওয়া হয় ২২ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত। পুলিশ সদর দপ্তরে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা হয় ২২ থেকে ৩০ অক্টোবর। আর পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন হয় ২২ অক্টোবর থেকে ৫ নভেম্বর।

আরো পড়ুন: এক দফা দাবি আদায়ে শাহবাগ অবরোধ আনসার সদস্যদের

এ সময় আরো জানানো হয়, ২০০৫ সালের ১৪ এপ্রিলের বিজ্ঞপ্তি মোতাবেক পুলিশের সার্জেন্ট পদে নিয়োগের জন্য ২ জুলাই রাজারবাগ পুলিশ লাইন্সে শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়। উত্তীর্ণ প্রার্থীদের ২৭, ২৮ ও ২৯ সেপ্টেম্বরে পরীক্ষা নেওয়া হয়েছিল। এরপর উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়  ২০০৬ সালের ২ আগস্ট।

তিনি বলেন, নির্বাচিত সব প্রার্থী বিভিন্ন চাকরি থেকে অব্যাহতি নিয়ে রাজশাহীর সারদা পুলিশ ট্রেনিং একাডেমিতে যোগদানের অপেক্ষায় ছিলেন। কিন্তু বিনা কারণে হঠাৎ যোগদান বাতিল করে দেন তৎকালীন পুলিশ প্রধান। পরে তারা উচ্চ আদালতে রিট করেছিলাম। কিন্তু আদালতেও ৭৫৭ জন ন্যায় বিচার থেকে বঞ্চিত হন। চাকরি হারিয়ে অনেকে মানবেতর জীবন যাপন করছে। তারারা নিয়োগবঞ্চিত চাকরি প্রার্থীরা ন্যায় বিচার প্রার্থনা এবং চাকরিতে পুনর্বহালের দাবি জানান।

আন্তর্জাতিক নারী দিবসের স্পটলাইটে বাংলাদেশের শ্রেয়া ঘোষ
  • ০৭ আগস্ট ২০২৬
মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
  • ০৭ আগস্ট ২০২৬
ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার
  • ০৭ আগস্ট ২০২৬
মাদক সেবনের সময় ৩ যুবক আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
  • ০৭ আগস্ট ২০২৬
আর্জেন্টিনা জাতীয় দলে কত দিন খেলবেন মেসি—জানালেন তাপিয়া
  • ০৭ আগস্ট ২০২৬
সাতসকালে সড়কে ঝরল ১৬ জনের প্রাণ
  • ০৭ আগস্ট ২০২৬