চাকরিতে প্রবেশের বয়স ৩৫ বছর করার দাবিতে চাকরিপ্রার্থীদের সমাবেশ আজ

১৭ আগস্ট ২০২৪, ০৭:৫৫ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৭ AM
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলন

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আন্দোলন © ফাইল ছবি

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে আজ শনিবার (১৭ আগস্ট) থেকে ফের আন্দোলনে নামছেন চাকরিপ্রার্থীরা। আজ শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে সমাবেশের ডাক দিয়েছেন তারা। বেলা ২টায় এ সমাবেশ করা হবে বলে জানা গেছে। দাবি মেনে দ্রুত প্রজ্ঞাপন দেওয়ার আহবান জানিয়েছেন তারা।

চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থী সমন্বয় পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালন করা হবে। জানা গেছে, ফেসবুককেন্দ্রীক বিভিন্ন চাকরির গ্রুপে এ বিষয়ে প্রচারণা চালাচ্ছেন চাকরিপ্রার্থীরা। চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ফেসবুকে কয়েকটি পেজ এবং গ্রুপ খোলা হয়েছে। সেখানে এ কর্মসূচি পালনের ঘোষণা দিয়ে প্রচার চালানো হচ্ছে।

চাকরিপ্রার্থীরা বলছেন, তাদের দাবি যৌক্তিক হলেও আওয়ামী লীগ সরকার মানেনি। তারা বয়স না বাড়ানোর সিদ্ধান্তে অনড় ছিলেন। ফলে দীর্ঘদিন আন্দোলন করলেও চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো হয়নি। তবে এবার তাদের দাবি মানা হবে বলে আশা তাদের।

আরো পড়ুন: রাজনৈতিক দলের চিন্তা নেই, রয়টার্স ভুল সংবাদ প্রকাশ করেছে: নাহিদ-মাহফুজ

তাদের ভাষ্য, কোটা সংস্কার আন্দোলন সফল করে সরকারের পতন ঘটিয়েছে ছাত্র-জনতা। চাকরিতে বয়স বৃদ্ধির দাবিও যৌক্তিক। এ ছাড়া ছাত্র-জনতা সমর্থিক অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকায় তাদের দাবি মেনে নেওয়া হবে বলে তারা আশা করছেন। এবার আন্দোলনের মাধ্যমে এ সরকারের মনোযোগ আকর্ষণ করে দ্রুত দাবির বাস্তবায়ন চান তারা।

কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, গুরুতর আহত এক
  • ২২ মার্চ ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের সব স্কুলে সশরীরে ক্…
  • ২২ মার্চ ২০২৬
আজ ঝড় হতে পারে যেসব জেলায়
  • ২২ মার্চ ২০২৬
বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়ে ছুরিকাঘাতে ছাত্র নিহত, আটক ৫
  • ২২ মার্চ ২০২৬
চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
  • ২২ মার্চ ২০২৬
কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence