বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে দশম গ্রেডে চাকরি

১৫ আগস্ট ২০২৪, ০১:৩৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৯ AM

© সংগৃহীত

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে রাজস্বখাতভুক্ত উপসহকারী প্রকৌশলী পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। দশম গ্রেডের এই পদে মোট ৪৯ জনকে অস্থায়ীভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/ইলেকট্রনিক্স/ পাওয়ার/সিভিল)
পদসংখ্যা: ৪৯
যোগ্যতা: ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/ইলেকট্রনিক্স/পাওয়ার/সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। এসএসসি/সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষার যেকোনো একটিতে জিপিএ–৩ থাকতে হবে। কোনো পরীক্ষাতেই জিপিএ ২.২৫–এর নিচে থাকা যাবে না।
বয়স: ২০২৪ সালের ২০ আগস্ট ১৮ থেকে ৩০ বছর। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।
বেতন স্কেল: ১৬,০০০–৩৮,৬৪০ টাকা (গ্রেড–১০)

আবেদন ফি
অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ৫০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৫৮ টাকাসহ অফেরতযোগ্য মোট ৫৫৮ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত তথ্য এই লিংকে জানা যাবে। অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যেকোনো টেলিটক মোবাইল থেকে ১২১ নম্বরে কল করে জানা যাবে। এ ছাড়া  [email protected] ঠিকানায় ই-মেইলে এবং টেলিটকের জবপোর্টালের ফেসবুক পেজে মেসেজের মাধ্যমে যোগাযোগ করা যাবে। মেইল/মেসেজের সাবজেক্টে প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।

আবেদনের সময়সীমা: ২০ আগস্ট থেকে ৮ সেপ্টেম্বর ২০২৪, বিকেল ৫টা পর্যন্ত।

আন্তর্জাতিক নারী দিবসের স্পটলাইটে বাংলাদেশের শ্রেয়া ঘোষ
  • ০৭ আগস্ট ২০২৬
মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
  • ০৭ আগস্ট ২০২৬
ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার
  • ০৭ আগস্ট ২০২৬
মাদক সেবনের সময় ৩ যুবক আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
  • ০৭ আগস্ট ২০২৬
আর্জেন্টিনা জাতীয় দলে কত দিন খেলবেন মেসি—জানালেন তাপিয়া
  • ০৭ আগস্ট ২০২৬
সাতসকালে সড়কে ঝরল ১৬ জনের প্রাণ
  • ০৭ আগস্ট ২০২৬