এইচএসসি পাসে মেট্রোরেলে চাকরি, নেবে ২০২ জন

০৩ আগস্ট ২০২৪, ১০:০৭ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০২ AM
এইচএসসি পাসে মেট্রোরেলে চাকরি

এইচএসসি পাসে মেট্রোরেলে চাকরি © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শতভাগ সরকারি মালিকানাধীন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এই প্রতিষ্ঠানে দুই ক্যাটাগরির পদে ১৬তম গ্রেডে মোট ২০২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের শেষ সময় ৪ সেপ্টেম্বর। 

১. পদের নাম: টিকিট মেশিন অপারেটর
পদসংখ্যা: ১৩৯
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। জিপিএ ৫–এর স্কেলে ন্যূনতম ৩ থাকতে হবে। কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ছয় মাসের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে। প্রতি পাঁচটি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে।
বেতন গ্রেড:  ৯৩০০-২২৪৯০ (১৬)

২. পদের নামঃ কাস্টমার রিলেশন এ্যাসিস্টেন্ট
পদ সংখ্যাঃ ৬৩টি।
শিক্ষাগত যোগ্যতাঃ উচ্চ মাধ্যমিক অথবা সমমান এবং উচ্চ মাধ্যমিক অথবা সমমান পরীক্ষায় ৫.০০ স্কেলে ন্যূনতম সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
অন্যান্য যোগ্যতাঃ কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে কমপক্ষে ৬ (ছয়) মাসের মৌলিক প্রশিক্ষণ; এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২০ শব্দ ও ইংরেজিতে ২০ শব্দ। প্রতি ৫টি স্ট্রোক একটি শব্দ হিসেবে গণ্য হবে।
মাসিক বেতনঃ (১৬ গ্রেড) ৯৩০০-২২৪৯০/- টাকা।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের ডিএমটিসিএলের নির্ধারিত চাকরির আবেদন ফরম পূরণ করে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। আবেদন ফরমের নমুনা এই লিংক থেকে ডাউনলোড করতে হবে। প্রবাসী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীরাও যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন। প্রার্থীদের ডোপ টেস্ট করতে হবে।

অফিসিয়াল ওয়েব সাইট

আবেদন ফি
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের অনুকূলে ১০০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে করে তার মূল কপি আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ব্যবস্থাপনা পরিচালক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড, প্রবাসী কল্যাণ ভবন, লেভেল-১৪, ৭১-৭২ পুরাতন এলিফ্যান্ট রোড, ইস্কাটন গার্ডেন, ঢাকা-১০০০। 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডে (ডিএমটিসিএল) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪

ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়া নিয়ে ট্রাম্পকে যে শর্ত দিল রাশিয়া
  • ২২ মার্চ ২০২৬
দেশের বাজারে সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ২২ মার্চ ২০২৬
ড্রাম সেতু ভেঙে নদীতে ডুবে নিহত বেড়ে ৫
  • ২২ মার্চ ২০২৬
নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকবাহী বাস খাদে, আহত অন্তত ২০
  • ২২ মার্চ ২০২৬
আর্থিক অনিয়মের অভিযোগে এনসিপির দুই নেতাকে শোকজ
  • ২২ মার্চ ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা: নিহতের সংখ্যা ১৪০০ ছাড়ি…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence