নিয়োগ দিচ্ছে এনআরবিসি ব্যাংক, ৪০ বছর বয়সেও করা যাবে আবেদন

২৮ জুন ২০২৪, ১১:০৮ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ১২:০৫ PM

© সংগৃহীত

বেসরকারি এনআরবিসি ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ব্যাংকে হিউম্যান রিসোর্স ডিভিশনে এইচআর অ্যাসোসিয়েট (অ্যাডমিন/অপারেশনস) পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: এইচআর অ্যাসোসিয়েট (অ্যাডমিন/অপারেশনস)
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে এইচআরএম বিষয়ে বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো তৃতীয় শ্রেণি/বিভাগ বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকা যাবে না। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত আট বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে। পোশাকখাত বা বহুজাতিক কোনো প্রতিষ্ঠানে তিন হাজারের বেশি কর্মী ব্যবস্থাপনার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স: ৩১ মে ২০২৪ তারিখে সর্বোচ্চ ৪০ বছর
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে এপ্লাই অনলাইন বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ১১ জুলাই, ২০২৪।

 
ভারতীয় ভিসা আবেদনে নতুন শর্ত, বাধ্যতামূলক যেসব তথ্য
  • ০৫ নভেম্বর ২০২৬
৫২তম বিসিএসও কি বিশেষ হচ্ছে?
  • ০৫ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি দেখুন এখানে
  • ০৫ নভেম্বর ২০২৬
শনিবার সব প্রাথমিক বিদ্যালয়ে আলোচনা সভা-রচনা প্রতিযোগিতাসহ …
  • ০৫ নভেম্বর ২০২৬
এই মহিলা আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি
  • ০৫ নভেম্বর ২০২৬
ভুটানের বিপক্ষে একাদশে ৩ পরিবর্তন, স্ট্রাইকারের ভূমিকায় ‘চম…
  • ০৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950