অভিজ্ঞতা ছাড়াই আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ

২৪ মার্চ ২০২৪, ০১:১৩ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৯ PM
 আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ

আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি (এআইবিপিএলসি)। এই ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার ও এক্সিকিউটিভ অফিসার পদে অবেক্ষাধীন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২০ এপ্রিল ২০২৪।

পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার ও এক্সিকিউটিভ অফিসার

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ, এমবিএম, ব্যাংকিং, ফিন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ম্যানেজমেন্ট, এমআইএস, এইচআরএম, ইন্টারন্যাশনাল বিজনেস, অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, পদার্থবিজ্ঞান, হেলথ ইকোনমিকস, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ইংরেজি বা আইন  বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫-এর স্কেল অন্তত ৪.৫০ থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ-৪-এর স্কেল অন্তত ৩ থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। কম্পিউটারে মৌলিক জ্ঞানসহ এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। অ্যানালিটিক্যাল দক্ষতাসহ সমস্যা সমাধানে পারদর্শী হতে হবে।

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে

বেতন-ভাতা: দুই পদেই নির্বাচিত প্রার্থীদের এক বছর প্রবেশনকাল হিসেবে কাজ করতে হবে। প্রবেশনকাল শেষে সিনিয়র এক্সিকিউটিভ অফিসার/এক্সিকিউটিভ অফিসার পদে চাকরি স্থায়ী হলে নীতিমালা অনুযায়ী বেতন-ভাতা প্রাপ্য হবেন।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদনে ছবি ও শিক্ষাগত যোগ্যতার সব সনদ স্ক্যান করে আপলোড করতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

 

‘দ্য রেড জুলাই’ নামে ববির ২ শিক্ষার্থীর বই প্রকাশ
  • ০৮ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদনের সুযোগ …
  • ০৮ আগস্ট ২০২৬
বিশ্বকাপে রোনালদো-এমবাপ্পে যেসব হুমকি পেয়েছিলেন
  • ০৮ আগস্ট ২০২৬
জাবি থেকে ইউরোপের ৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ, ইরাসমাস মুন্…
  • ০৮ আগস্ট ২০২৬
ছেলেকে নিয়ে রোনালদোর বড় ভবিষ্যদ্বাণী, ‘সে আমার চেয়েও বড় …
  • ০৮ আগস্ট ২০২৬
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার তৈরি, এসি ল্যান্ডের বির…
  • ০৮ আগস্ট ২০২৬