গবেষণা সহযোগী পদে সিপিডিতে চাকরি, বেতন ৫৫ হাজার টাকা

২০ মার্চ ২০২৪, ০১:০১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
গবেষণা সহযোগী পদে সিপিডিতে চাকরি

গবেষণা সহযোগী পদে সিপিডিতে চাকরি © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি গবেষণা-প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটি গবেষণা সহযোগী পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ই–মেইলে সিভি পাঠাতে হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৯ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের নাম: রিসার্চ অ্যাসোসিয়েট (গবেষণা সহযোগী)

পদসংখ্যা: উল্লেখ নেই

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। স্ট্যাটিসটিক্যাল ও ইকোনমেট্রিক্যাল অ্যানালাইসিসের জন্য এক্সেল, এসটিএটিএ, আর, পাইথন, ইভিউজ, টাবলিউ, পাওয়ারবিআই সফটওয়্যারের কাজ জানতে হবে।

অভিজ্ঞতা: অ্যাকাডেমিক প্রকাশনা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করার অভিজ্ঞতা অথবা পেশাগতভাবে ফ্রিল্যান্স বা বিশ্ববিদ্যালয়ে কোর্সওয়ার্কের অংশ সংযুক্ত থাকার অভিজ্ঞতা থাকতে হবে।

আরও পড়ুন: মেরিন একাডেমিতে চাকরির সুযোগ

বেতন: মাসিক ৫৫ হাজার টাকা। এ ছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা আছে।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের এই লিংকে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। শুধু বাছাই করা প্রার্থীদের লিখিত, মৌখিক ও কম্পিউটার দক্ষতা পরীক্ষা নেয়া হবে।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে। 

এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইউএস-বাংলা এয়ারলাইনস, আবেদনের সুযোগ …
  • ০৮ আগস্ট ২০২৬
বিশ্বকাপে রোনালদো-এমবাপ্পে যেসব হুমকি পেয়েছিলেন
  • ০৮ আগস্ট ২০২৬
জাবি থেকে ইউরোপের ৫ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ, ইরাসমাস মুন্…
  • ০৮ আগস্ট ২০২৬
ছেলেকে নিয়ে রোনালদোর বড় ভবিষ্যদ্বাণী, ‘সে আমার চেয়েও বড় …
  • ০৮ আগস্ট ২০২৬
ডেপুটি স্পিকারের নামে জাল ডিও লেটার তৈরি, এসি ল্যান্ডের বির…
  • ০৮ আগস্ট ২০২৬
১৮ লাখ শিক্ষার্থীর আড়াই মাসের অপেক্ষা শেষ হচ্ছে সোমবার
  • ০৮ আগস্ট ২০২৬