শিক্ষক নেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৮ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ০৯:৫২ AM
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

সম্প্রতি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে প্রভাষক ও সহকারী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

১. পদের নাম: প্রভাষক
পদসংখ্যা: ২
বিভাগ: রসায়ন বিভাগ (ভৌত ও অজৈব)
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা

২. পদের নাম: সহকারী অধ্যাপক
পদসংখ্যা: সহকারী অধ্যাপক একটি ও প্রভাষক একটি।
বিভাগ: ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস
বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

আবেদন যেভাবে:
বিশ্ববিদ্যালয়ের এই ওয়েবসাইট থেকে আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করতে হবে। আবেদনপত্রের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে), প্রশিক্ষণসংক্রান্ত ও অন্যান্য মূল বা সাময়িক সনদ ও নম্বরপত্রের অনুলিপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবিসহ আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:
রেজিস্ট্রার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। এ ছাড়া সরাসরি রেজিস্ট্রার দপ্তরের সংস্থাপন শাখায় জমা দিতে হবে।

আবেদন ফি:
আবেদন ফরমের সঙ্গে রেজিস্ট্রার, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের অনুকূলে জনতা ব্যাংকের যেকোনো শাখা থেকে প্রভাষক ও সহকারী অধ্যাপক পদের জন্য ৭৫০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: আগামী ৪ মার্চ ২০২৪, বিকেল চারটা পর্যন্ত।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

 

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬