ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে শিক্ষক-কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন নির্ধারিত ফরমে

০৮ আগস্ট ২০২৬, ১১:৫৮ AM
লেকচারার ও জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগে আবেদন চলছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে

লেকচারার ও জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার নিয়োগে আবেদন চলছে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে © সংগৃহীত

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি 'লেকচারার' ও ‘জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার’ পদে শিক্ষক-কর্মকর্তা নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে করতে পারবেন ১০ আগস্টের মধ্যে এবং লেকচারার পদে ২০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি);

১. পদের নাম: লেকচারার;

বিভাগ/বিষয়/দপ্তর: ইলেকট্রিকেল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই);

পদসংখ্যা: ১টি;

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

আবেদনের যোগ্যতা—

*ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*স্নাতক ও স্নাতকোত্তরে সিজিপিএ জিপিএ ৪ স্কেলে ন্যূনতম ৩.৫০ এবং এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৪ থাকতে হবে;

২. পদের নাম: জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার;

বিভাগ: প্রশাসন;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

আবেদনের যোগ্যতা—

*যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনের কোনো স্তরে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

আবেদন যেভাবে—

আগ্রহী জুুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদের প্রার্থীরা এখানে ক্লিক করে এবং লেকচারার পদের প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। লেকচারার পদের প্রার্থীরা [email protected] ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন। তবে জুুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদের প্রার্থীদের সিভিও পাঠাতে হবে এবং কোনো তথ্য দরকার হলে 880 9612939393 ঠিকানায় যোগাযোগ করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ: জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে ১০ আগস্ট এবং লেকচারার পদে ২০ আগস্ট ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের অফিশিয়াল ওয়েবসাইট

একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনী ডায়াবেটিস হাসপাতাল
  • ০৭ অক্টোবর ২০২৬
রামেবি উপাচার্যকে মব করে পদত্যাগ, গ্রেপ্তার হওয়া সেই ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
আরও একধাপ এগোল পে স্কেল, ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬