বুটেক্সে সব ধরনের সভা-সমাবেশ ও জনসংযোগ নিষিদ্ধ

০৮ আগস্ট ২০২৬, ০২:৫৬ PM
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম ছাড়া সব ধরনের সভা, সমাবেশ ও জনসংযোগ নিষিদ্ধ করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ আগস্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। এ ঘটনার তদন্ত প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও সহনশীল আচরণ কামনা করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

পদোন্নতিতে চার বছরের শর্ত, তিন মাসেই বোর্ডে বেরোবির কর্মকর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ ৫ ছাত্রীর ২ জনই মারা গেছেন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নিরাপদ পারাপারে ফুটওভারব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থীদের…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
অবৈধ বিদ্যুৎ সংযোগ নেওয়ার অভিযোগে যুবদল নেতার বিরুদ্ধে মামল…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে টানা ৪র্থ বারের মতো দ্বিতীয় স্থানে…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
পরিবেশবান্ধব উচ্চশিক্ষায় বিশ্বমঞ্চে বাংলাদেশের ৯ বিশ্ববিদ্য…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬