জুনিয়র বৃৃত্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা, কোনদিন কোন বিষয়ের পরীক্ষা

০৮ আগস্ট ২০২৬, ০২:২৮ PM
 পরীক্ষার হল

পরীক্ষার হল © সংগৃহীত

২০২৬ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষা এক সপ্তাহ এগিয়ে আনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষা ৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ১৫ ডিসেম্বর।  বৃহস্পতিবার (৬ আগস্ট) অনুষ্ঠিত আন্তঃশিক্ষা বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।  

তিনি বলেন, ৮ ডিসেম্বর বাংলা, ১০ ডিসেম্বর ইংরেজি, ১৩ ডিসেম্বর গণিত ও ১৫ ডিসেম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। শীতকালীন ছুটির কারণে এ সূচি এগিয়ে আনা হয়েছে। আগামী ২০ ডিসেম্বর শীতকালীন ছুটি শুরু হবে। এর আগে, আমরা জুনিয়র বৃত্তি শেষ করতে চাচ্ছি। 

তবে এ পরীক্ষার ফল প্রকাশ কবে,তা নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানিয়েছেন তিনি। 

এর আগে, শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে সময়সূচি ও ফল প্রকাশের সম্ভাব্য সময় জানানো হয়। এতে ১৫ ডিসেম্বর থেকে শুরু হয়ে পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল ২০ ডিসেম্বর। আর ফল প্রকাশের সম্ভাব্য তারিখ হিসেবে ৩০ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছিল।

একনেকে ১৬ হাজার কোটি টাকার যে ১৩ প্রকল্প অনুমোদন পেল
  • ০৭ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ফেনী ডায়াবেটিস হাসপাতাল
  • ০৭ অক্টোবর ২০২৬
রামেবি উপাচার্যকে মব করে পদত্যাগ, গ্রেপ্তার হওয়া সেই ব্যক্ত…
  • ০৭ অক্টোবর ২০২৬
আরও একধাপ এগোল পে স্কেল, ‍চূড়ান্ত চিঠি অর্থ মন্ত্রণালয়ে
  • ০৭ অক্টোবর ২০২৬
আর্তনাদ-নীরব ক্রন্দন— ‘যে কণ্ঠ রুদ্ধ করা হয়েছিল, স্থাপত্যে …
  • ০৭ অক্টোবর ২০২৬
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি
  • ০৭ অক্টোবর ২০২৬