এইচএসসি পাসেই বেসরকারি সংস্থায় নেবে ৮৬৫ জন

২৫ ডিসেম্বর ২০২৩, ১১:৩৫ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বেসরকারি সংস্থায় নেবে ৮৬৫ জন

বেসরকারি সংস্থায় নেবে ৮৬৫ জন © সংগৃহীত

জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি ৫ ক্যাটাগরির পদে ৮৬৫ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের ডাকযোগে বা ই-মেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর। 

১. পদের নাম: জোনাল ম্যানেজার
পদসংখ্যা: ১৫
যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাস। ঋণ কার্যক্রমে জোন ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজে দক্ষ হতে হবে। মোটরসাইকেল ড্রাইভিংয়ের বৈধ লাইসেন্স থাকতে হবে এবং বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালাতে হবে। বাংলাদেশের যেকোনো স্থানে মাঠপর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

২. পদের নাম: এরিয়া ম্যানেজার
পদসংখ্যা: ৫০
যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাস। ঋণ কার্যক্রমে এরিয়া ব্যবস্থাপনা পর্যায়ে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজে দক্ষ হতে হবে। মোটরসাইকেল ড্রাইভিংয়ের বৈধ লাইসেন্স থাকতে হবে এবং বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালাতে হবে। বাংলাদেশের যেকোনো স্থানে মাঠপর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

৩. পদের নাম: শাখা ব্যবস্থাপক
পদসংখ্যা: ১৫০
যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাস। ঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজে দক্ষ হতে হবে। মোটরসাইকেল ড্রাইভিংয়ের বৈধ লাইসেন্স থাকতে হবে এবং বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালাতে হবে। বাংলাদেশের যেকোনো স্থানে মাঠপর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

৪. পদের নাম: শাখা হিসাবরক্ষণ কর্মকর্তা
পদসংখ্যা: ২৫০
যোগ্যতা: ন্যূনতম স্নাতক পাস। ঋণ কার্যক্রমের হিসাব ব্যবস্থাপনায় কমপক্ষে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমআইএস ও এফআইএস প্রতিবেদন প্রস্তুতে পারদর্শী হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজে দক্ষ হতে হবে। মোটরসাইকেল ড্রাইভিংয়ের বৈধ লাইসেন্স থাকতে হবে এবং বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালাতে হবে। বাংলাদেশের যেকোনো স্থানে মাঠপর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

আরও পড়ুন: নেসকোতে একাধিক পদে চাকরি, বেতন সর্বোচ্চ ১ লাখ ২২ হাজার

৫. পদের নাম: ক্রেডিট অফিসার
পদসংখ্যা: ৪০০
যোগ্যতা: এইচএসসি পাস। ঋণ কার্যক্রমের মাঠপর্যায়ে কমপক্ষে এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এমআইএস ও এফআইএস প্রতিবেদন প্রস্তুতে পারদর্শী হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজে দক্ষ হতে হবে। মোটরসাইকেল ড্রাইভিংয়ের বৈধ লাইসেন্স থাকতে হবে এবং বাধ্যতামূলকভাবে মোটরসাইকেল চালাতে হবে। বাংলাদেশের যেকোনো স্থানে মাঠপর্যায়ে সংস্থার কর্ম এলাকায় কাজ করার মানসিকতা থাকতে হবে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের আবেদনপত্র (মুঠোফোন নম্বরসহ পূর্ণ জীবনবৃত্তান্ত, সব শিক্ষাগত যোগ্যতা ও চাকরির অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মোটরসাইকেল ড্রাইভিংয়ের লাইসেন্সের ফটোকপি এবং সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে) ডাকযোগে বা ই-মেইলে পাঠাতে হবে।

ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল ও ঢাকা জেলার অধিবাসীদের অগ্রাধিকার দেওয়া হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মানবসম্পদ বিভাগ, রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক), বাড়ি-৮৮/এ, সড়ক-৭/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৯। ই-মেইল: [email protected]।

বিস্তারিত বিজ্ঞপ্তিতেরিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

শহীদ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধ…
  • ০৭ নভেম্বর ২০২৬
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতার আয়োজন করছে উইকিস্কলার, রেজ…
  • ০৭ নভেম্বর ২০২৬
ডাবল সেঞ্চুরি পেতে হৃদয়ে ভরসা তাসকিন, সাদমানের বদলে কেউ ব্য…
  • ০৭ নভেম্বর ২০২৬
সবার ওপরে পরিমনি, আছেন মেহজাবিনও—শীর্ষ দশে কারা
  • ০৭ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর শোভাযাত্রা ঘিরে নয়াপল্টনে কঠোর নিরাপত্তা
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950