নেসকোতে একাধিক পদে চাকরি, বেতন সর্বোচ্চ ১ লাখ ২২ হাজার

২৫ ডিসেম্বর ২০২৩, ০৯:১০ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৭ PM
নেসকোতে একাধিক পদে চাকরি

নেসকোতে একাধিক পদে চাকরি © সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (নেসকো) একাধিক পদে জনবল নিয়োগে পুনর্বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে ৬ ক্যাটাগরির পদে ৭ জনকে চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করা যাবে আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (নেসকো) 

মন্ত্রণালয়: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়

১. পদের নাম: জেনারেল ম্যানেজার (অ্যাডমিন অ্যান্ড এইচআরডি)
পদসংখ্যা: ০১টি 
বেতন: ১,২২,০০০ টাকা (গ্রেড-৩)
শিক্ষাগত যোগ্যতা: এইচআর অথবা ম্যানেজমেন্টে স্নাতকোত্তর বা এমবিএ ডিগ্রি 
বয়সসীমা: সর্বোচ্চ ৫৭ বছর

২. পদের নাম: ডেপুটি জেনারেল ম্যানেজার (লিগ্যাল অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স)
পদসংখ্যা: ০১টি 
শিক্ষাগত যোগ্যতা: পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট অথবা আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি 
বেতন:  ১,০৫,০০০ টাকা (গ্রেড-৪)
বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর

৩. পদের নাম: প্রধান শিক্ষক (হাইস্কুল)
পদসংখ্যা: ০১টি 
বেতন: ৫১,০০০ টাকা (গ্রেড-৭)
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর 
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা সমমানের ডিগ্রি। বিএড ডিগ্রি থাকতে হবে। 

৪. পদের নাম: সহকারী শিক্ষক (হাইস্কুল)
পদসংখ্যা: ০২টি 
বেতন: ৩২,০০০ টাকা (গ্রেড-৯)
শিক্ষাগত যোগ্যতা: ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান), স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি। বিএড ডিগ্রি থাকতে হবে। অথবা গণিত বিষয়সহ বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। বিএড ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 
বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর

৫. পদের নাম: প্রধান শিক্ষক (প্রাইমারি)
পদসংখ্যা: ০১টি 
বেতন: ২৭,০০০ টাকা (গ্রেড-১০)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক, স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর

৬. পদের নাম: সহকারী শিক্ষক (প্রাইমারি)
পদসংখ্যা: ০১টি 
বেতন: ১৮,০০০ টাকা (গ্রেড-১৪)
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর

অন্যান্য সুযোগ-সুবিধা: মূল বেতন ছাড়াও সব পদের জন্য বাসাভাড়া, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গোষ্ঠী বিমা, অর্জিত ছুটির আর্থিক সুবিধা, গ্র্যাচুইটি, মেডিকেল ভাতাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে

আরও পড়ুন: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নেবে ৪২ জন, এসএসসি পাসেও আবেদন

চাকরির ধরন: চুক্তি ভিত্তিতে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

আবেদন ফি: ১ থেকে ৩ নং পদের জন্য ১ হাজার ৫০০ টাকা এবং ৪ থেকে ৬ নং পদের জন্য ১,০০০ টাকা জমা দিতে হবে। 

আগ্রহী প্রার্থীদের নেসকোর ক্যারিয়ার–বিষয়ক ওয়েবসাইটে লগইনের পর ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে ২০০৯ থেকে জন্ম নেওয়া কেউ সিগারেট কিনতে পারবে না
  • ২২ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে মাহিন্দ্র-লরির সংঘর্ষে শিশুসহ দুজন নিহত
  • ২২ এপ্রিল ২০২৬
ফিলিস্তিনের পক্ষে নিবন্ধ লেখায় বহিষ্কার, আইনি লড়াইয়ে ট্র…
  • ২২ এপ্রিল ২০২৬
১২ লাখ টাকার চোরাই জিরাসহ বিএনপি নেতা গ্রেফতার 
  • ২২ এপ্রিল ২০২৬
হৃৎপিণ্ডের হুবহু নকল, ‘ডিজিটাল হার্ট’ বানিয়ে মৃত্যুর ঝুঁকি …
  • ২২ এপ্রিল ২০২৬
বেরোবির পরিবহনে অব্যবস্থাপনা, অ্যাম্বুলেন্স পেতেও ভোগান্তি—…
  • ২২ এপ্রিল ২০২৬