আয়কর রিটার্ন প্রস্তুতকারী নিয়োগ দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড

১৮ ডিসেম্বর ২০২৩, ০৯:১৭ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
জাতীয় রাজস্ব বোর্ড

জাতীয় রাজস্ব বোর্ড © সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড করের আওতা বৃদ্ধিতে আয়কর রিটার্ন প্রস্তুতকারী (টিআরপি) নিয়োগ দিচ্ছে। দেশের বিপুল করযোগ্য জনগণকে করের আওতায় আনতে অফিসে না গিয়ে আয়কর রিটার্ন দাখিল ও কর প্রদানে এবারই প্রথম বেসরকারি ব্যক্তিকে নিয়োগের কাজ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

আয়কর রিটার্ন প্রস্তুতকারী (টিআরপি) হওয়ার জন্য আবেদনপত্র আহ্বান করেছে সংস্থাটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে আগামী ২৫ জানুয়ারি পর্যন্ত। এরপর কর অভিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানের নাম: জাতীয় রাজস্ব বোর্ড

পদের নাম: আয়কর রিটার্ন প্রস্তুতকারী (টিআরপি)

পদ সংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম স্নাতক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। একজন আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। তবে সরকারি চাকরি করলে রিটার্ন প্রস্তুতকারী সনদ পাবেন না। 

অন্যান্য যোগ্যতা: করদাতার আয়কর রিটার্ন প্রস্তুত ও দাখিলের বিষয়ে ধারণা, কম্পিউটার এবং আইসিটি বিষয়ে ব্যবহারিক জ্ঞান থাকতে হবে। 

আবেদন ফি: টেলিটক সার্ভিস চার্জসহ ১১২ টাকা জমা দিতে হবে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি টেলিটকের ওয়েবসাইটে এবং প্রার্থীর মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে যথাসময়ে জানা হবে। অনলাইন আবেদনপত্রে প্রার্থীর দেওয়া মোবাইল ফোনটি চালু রাখা, খুদে বার্তা পড়া এবং নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে বলা হয়েছে।

কার কি লাভ:  এ ধরনের কার্যক্রমে প্রণোদনা হিসেবে রিটার্ন প্রস্তুতকারীকে অর্থ দেবে এনবিআর। যে করদাতা যত টাকা কর দেবেন, এর একটি অংশ পাবেন ওই রিটার্ন প্রস্তুতকারী। এনবিআরের খসড়া নীতিমালা অনুযায়ী, প্রথম তিন বছর ন্যূনতম করের ওপর ১০ শতাংশ, পরবর্তী ১৫ হাজার টাকা পর্যন্ত করের ওপর ২ শতাংশ, পরবর্তী ৫০ হাজার টাকার ১ শতাংশ এবং অবশিষ্ট করের ওপর দশমিক ৫ শতাংশ অর্থ দেওয়া হবে। এছাড়া চতুর্থ ও পঞ্চম বছরের জন্য ন্যূনতম করের ওপর ৫ শতাংশ, পরবর্তী ১৫ হাজার টাকা পর্যন্ত করের ওপর ১ শতাংশ, পরবর্তী ৫০ হাজার টাকার দশমিক ৫ শতাংশ এবং অবশিষ্ট করের ওপর দশমিক ২৫ শতাংশ অর্থ দেওয়া হবে।

এছাড়া প্রথম বছরের আয়কর রিটার্ন দাখিলের পর টিআরপি পরিবর্তন করে নতুন টিআরপির মাধ্যমে পরবর্তী করবর্ষের (দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বা পঞ্চম) রিটার্ন দাখিল করলে পরিবর্তিত আয়কর রিটার্ন প্রস্তুতকারী, ক্ষেত্রমতে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বা পঞ্চম করবর্ষের জন্য নির্ধারিত হারে প্রণোদনা পাবে। 

টিআরপি রিটার্ন দাখিলের পরিপ্রেক্ষিতে প্রাপ্য প্রণোদনার অর্থ প্রাপ্তির জন্য সহায়তাকারী প্রতিষ্ঠানের মাধ্যমে রাজস্ব বোর্ডের কাছে আবেদন করবেন। টিআরপির প্রাপ্য প্রণোদনা ও নির্ধারিত সার্ভিস চার্জ প্রদর্শন করে সহায়তাকারী প্রতিষ্ঠান বোর্ডের কাছে বিল দাখিল করলে বোর্ড পরীক্ষা-নিরীক্ষা করে বিল অনুমোদন করবে এবং পৃথকভাবে টিআরপির প্রাপ্য প্রণোদনা ও সহায়তাকারী প্রতিষ্ঠানের সার্ভিস চার্জ পরিশোধ করবে। 

পরীক্ষায় উত্তীর্ণদের আয়কর রিটার্ন প্রস্তুতকারীর সনদ দেওয়া হবে। এনবিআরের কর (বিসিএস) একাডেমি পরিচালনা করছে পুরো প্রক্রিয়াটি। (http://bcsta.teletalk.com.bd) আগ্রহীরা আবেদন করতে পারবেন। ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতে হবে এবং কোনো মৌখিক পরীক্ষা রাখা হয়নি। পরীক্ষার বিষয়টি সংশ্লিষ্ট নিয়োগ কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন।

অফিশিয়াল ওয়েবসাইট

আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

মার্কিন সামরিক বিমান চলাচলের অনুরোধ প্রত্যাখান করল সুইজারল্…
  • ১৫ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর ত্রাণ বরাদ্দে বৈষম্যের অভিযোগ তুলে সিদ্ধান্ত…
  • ১৫ মার্চ ২০২৬
প্রত্যাশিত চাঁদা না পেয়ে হাতুরিপেটা, ফের আটক উপজেলা ছাত্রদল…
  • ১৫ মার্চ ২০২৬
একুশে বইমেলা উপলক্ষে ড্যাফোডিল প্রেসের ৭টি নতুন বই উন্মোচন
  • ১৫ মার্চ ২০২৬
নিজেদের আদর্শিক ক্যাচাল দূরে রেখে বাংলাদেশ প্রশ্নে আমাদের এ…
  • ১৫ মার্চ ২০২৬
এনসিপির এখনই জোট থেকে বের হয়ে যাওয়া উচিত: মীর স্নিগ্ধ
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081