২৩ জন শিক্ষক নেবে বিকেএসপি

০৪ ডিসেম্বর ২০২৩, ০১:২২ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৯ PM
শিক্ষক নেবে বিকেএসপি

শিক্ষক নেবে বিকেএসপি © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। প্রতিষ্ঠানটি ২ টি শূন্য পদে ২৩ জন নেবে। আগ্রহী প্রার্থীরা ডাকযোগে অথবা সরাসরি আবেদন করতে হবে। আবেদন করা যাবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) 

১.পদের নাম: সহকারী শিক্ষক 
(বাংলা -০১ জন, ইংরেজি-০২ জন, গণিত -০৪ জন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-০২ জন, ভৌত বিজ্ঞান-০২ জন, সামাজিক বিজ্ঞান-০৬ জন)
পদসংখ্যা: ১৭টি  
বেতন: দৈনিক  ৮২৩ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি/সমনান ও বিএড ডিগ্রি/ সমমান। অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি/সমমান। তবে শিক্ষক নিবন্ধনধারীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর, তবে শিক্ষকতায় অভিজ্ঞতা থাকলে বয়স সর্বোচ্চ ৩৫ বছর। 

২. পদের নাম: শারীরিক শিক্ষক 
পদসংখ্যা: ০৬টি 
বেতন: দৈনিক  ৮২৩ টাকা
শিক্ষাগত যোগ্যতা: ব্যাচেলর অব ফিজিক্যাল এডুকেশন ডিগ্রি। তবে শিক্ষক নিবন্ধনধারীদের অগ্রাধিকার প্রদান করা হবে।
বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছর। তবে মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতায় অভিজ্ঞতা যোগ্যতার কলামে উল্লিখিত খেলায় কোচিৎ-এ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের বয়স সর্বোচ্চ ৩৫ বছর।

আরও পড়ুন: অগ্রণী ব্যাংকের নিয়োগ, ৫০ বছরেও আবেদন

চাকরির ধরন: অস্থায়ী 

কর্মস্থল: দিনাজপুর, বরিশাল, খুলনা, চট্টগ্রাম, সিলেট, কক্সবাজার

আবেদন ফি : আবেদনকারীকে উত্তরা ব্যাংকের যেকোনো শাখা থেকে ২০০ টাকার ব্যাংক ড্রাফট মহাপরিচালক, বিকেএসপি -এর অনুকূলে দরখাস্তের সাথে জমা দিতে হবে। 

আবেদন যেভাবে: মহাপরিচালক, বিকেএসপি, জিরানী, সাভার, ঢাকা বরাবর ২১ ডিসেম্বরের মধ্যে ডাকযোগে অথবা অফিসে রক্ষিত বক্সে সরাসরি জমা দিতে হবে। 

দেখতে এখানে ক্লিক করুন

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

 

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ…
  • ০৯ আগস্ট ২০২৬
লটারির কারণে জেলা স্কুলের আগের মান আর নেই
  • ০৯ আগস্ট ২০২৬
জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬