১৮তম শিক্ষক নিবন্ধনের আবেদন শেষ হচ্ছে আজ

৩০ নভেম্বর ২০২৩, ১১:৫৩ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ফটো

১৮তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষার অনলাইনে আবেদন গ্রহণ শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর)। এবার আবেদনের সময়সীমা বাড়ানোর পরিকল্পনা নেই বলে জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (২৯ নভেম্বর) এ কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সদস্য এস এম মাসুদুর রহমান।

তিনি বলেন, বুধবার পর্যন্ত ১৮তম শিক্ষক নিবন্ধনের আবেদনের সময়সীমা বাড়ানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি। কাজেই যথাসময়ে আবেদনের সময়সীমা শেষ হচ্ছে বলে ধরে নেওয়া যায়।

এনটিআরসিএ’র সূত্র জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর দেশের পরিস্থিতি কোন দিকে যায়, তা দেখে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ নির্ধারিত হবে। নির্বাচনের আগে পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। নির্বাচনের পর সহিংসতার আশঙ্কা না থাকলে বছরের শুরুর দিকে পরীক্ষা হতে পারে।

আরও পড়ুন: পাবলিক বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা এবার হচ্ছে না

এনটিআরসিএ’র পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার এক কর্মকর্তা বলেন, ১৮তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে সে বিষয়ে ৩০ নভেম্বরের পর আলোচনা করা হবে। আবেদন সংখ্যা কম হলে আবেদনের সময়সীমা বাড়ানো হতে পারে বলেও জানান তিনি।

এ বিষয়ে এনটিআরসিএ চেয়ারম্যান এনামুল কাদের খান বলেন, ১৮তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা কবে আয়োজন করা হবে সে বিষয়ে কোনো আলোচনা হয়নি। তবে নির্বাচনের পর পরীক্ষা আয়োজন করতে চাই। নির্বাচনের আগে পরীক্ষা আয়োজনের সম্ভাবনা কম।

গত ৪ নভেম্বর ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এবার প্রিলিমিনারিতে ১০০ নম্বরের বহু নির্বাচনী (এমসিকিউ) পরীক্ষায় অংশ নিতে হবে প্রার্থীদের। এ ধাপে বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞানে ২৫ করে মোট ১০০ নম্বর। পাস নম্বর ৪০। প্রতিটি প্রশ্নের মান ১, ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর করে কাটা পড়বে।

প্রিলিমিনারি পরীক্ষার পাস নম্বর ৪০ শতাংশ। তিনটি পর্যায়ে অর্থাৎ স্কুল পর্যায়, স্কুল পর্যায়-২ ও কলেজ পর্যায়ে পৃথক প্রশ্নপত্রে পরীক্ষার্থীদের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে। লিখিত পরীক্ষায় প্রার্থীদের নির্ধারিত স্ব-স্ব বিষয়ের ওপর পরীক্ষা দিতে হবে। এ নিবন্ধনের মাধ্যমে প্রার্থীরা বেসরকারি এমপিওভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে চাকরির সুযোগ পাবেন।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীর তালিকায় মাদক মামলায় সাজাপ…
  • ০৯ আগস্ট ২০২৬
লটারির কারণে জেলা স্কুলের আগের মান আর নেই
  • ০৯ আগস্ট ২০২৬
জাবি শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক এমরান জাহান
  • ০৯ আগস্ট ২০২৬
জবিতে শিক্ষক হেনস্তার অভিযোগ: জকসু ও ছাত্রদলের পাল্টাপাল্টি…
  • ০৯ আগস্ট ২০২৬
কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬