পল্লী উন্নয়ন একাডেমি নেবে ৩৬ জন, এইচএসসি পাসেও আবেদন

২৪ নভেম্বর ২০২৩, ০২:০০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:০৮ PM
পল্লী উন্নয়ন একাডেমি নেবে ৩৬ জন

পল্লী উন্নয়ন একাডেমি নেবে ৩৬ জন © সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া। এই প্রতিষ্ঠানে ১৯ ক্যাটাগরির পদে ৩৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২৮ ডিসেম্বর।

১. পদের নাম: উপসহকারী প্রকৌশলী (সিভিল)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা

২. পদের নাম: ইলেকট্রিশিয়ান
পদসংখ্যা: ১
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। ইলেকট্রিক লাইসেন্স বোর্ড থেকে বৈধ লাইসেন্সধারী এবং বিদ্যুতের কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

৩. পদের নাম: পোলট্রি অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে হাঁস-মুরগি পালন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ও সার্টিফিকেটধারী। সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা

৪. পদের নাম: উদ্যান সহকারী
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান থেকে উদ্যান বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ও সার্টিফিকেটধারী। সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা

৫. পদের নাম: রিসার্চ ইনভেস্টিগেটর
পদসংখ্যা: ২
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। তথ্য সংগ্রহ ও গবেষণার কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৬. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৩
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। কম্পিউটার ব্যবহারসংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিংয়ে বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ২০ শব্দ থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৭. পদের নাম: হোস্টেল সহকারী
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৮. পদের নাম: ক্যাফেটেরিয়া সহকারী
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

৯. পদের নাম: রিসিপ্ট অ্যান্ড ডেসপাচ ক্লার্ক
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১০. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ২
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। বৈধ ড্রাইভিং লাইসেন্সের অধিকারী হতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১১. পদের নাম: ট্রাক্টর ড্রাইভার
পদসংখ্যা: ১
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। ড্রাইভার হিসেবে তিন বছরের অভিজ্ঞতাসহ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

১২. পদের নাম: ক্যাফেটেরিয়া অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ২
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। ক্যাফেটেরিয়া অ্যাটেনডেন্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

১৩. পদের নাম: হোস্টেল অ্যাটেনডেন্ট
পদসংখ্যা: ৩
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। হোস্টেল অ্যাটেনডেন্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

১৪. পদের নাম: মালি
পদসংখ্যা: ২
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। বাগান তদারকের কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

আরও পড়ুন: কুমিল্লাবাসীর জন্য সরকারি চাকরির সুযোগ, এসএসসি পাসেই আবেদন

১৫. পদের নাম: নিরাপত্তা প্রহরী
পদসংখ্যা: ৩
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

১৬. পদের নাম: ডিশ ওয়াশার কাম ক্লিনার
পদসংখ্যা: ১
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

১৭. পদের নাম: বাবুর্চি সহকারী
পদসংখ্যা: ১
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। রন্ধন কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

১৮. পদের নাম: ক্যাটলকিপার
পদসংখ্যা: ১
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

১৯. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৮
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা

বয়সসীমা
আবেদনকারীর বয়স ২৯ নভেম্বর ২০২৩ তারিখে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি
১ নম্বর পদের জন্য ৫৫৮ টাকা; ২ থেকে ১১ নম্বর পদের জন্য ২২৩ টাকা এবং ১২ থেকে ১৯ নম্বর পদের জন্য ১১২ টাকা জমা দিতে হবে।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ নিয়োগ 2023 01 1

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
‘৪০ লাখ মানুষের ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঝুঁকিতে’
  • ৩০ মার্চ ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এনসিপি…
  • ৩০ মার্চ ২০২৬
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব…
  • ৩০ মার্চ ২০২৬
দেশে পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ
  • ৩০ মার্চ ২০২৬
গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence