৫৪ হাজার টাকা মূল বেতনে চাকরি, লাগবে না অভিজ্ঞতা

১৫ নভেম্বর ২০২৩, ০২:৫৮ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৮ PM
পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে চাকরি

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রে চাকরি © সংগৃহীত

বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেড (বিসিপিসিএল) সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এ প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে চারজনকে চুক্তি ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় আগামী ৫ ডিসেম্বর। 

১. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল)
পদসংখ্যা: ২
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। জিপিএ ৫–এর স্কেলে ৩.৫০ এবং সিজিপিএ ৪–এর স্কেলে ৩ বা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।
বেতন: মাসিক মূল বেতন ৫৪,৬০০ টাকা।
সুযোগ–সুবিধা: কোম্পানির প্রচলিত নীতিমালা অনুযায়ী বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, বিদ্যুৎকেন্দ্র ভাতা, উৎসব বোনাস, গ্র্যাচুইটি, ফ্রিঞ্জ বেনিফিটসহ অন্য সুবিধাদি প্রাপ্য হবেন।

২. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেফটি)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল সায়েন্স/জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট/সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অথবা এনভায়রনমেন্টাল/সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৫-এর স্কেলে ৩.৫০ এবং সিজিপিএ ৪-এর স্কেলে ৩ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।
বেতন: মাসিক মূল বেতন ৫৪,৬০০ টাকা।
সুযোগ-সুবিধা: কোম্পানির প্রচলিত নীতিমালা অনুযায়ী বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, বিদ্যুৎকেন্দ্র ভাতা, উৎসব বোনাস, গ্র্যাচুইটি, ফ্রিঞ্জ বেনিফিটসহ অন্য সুবিধাদি প্রাপ্য হবেন।

৩. পদের নাম: জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এনভায়রনমেন্ট, হেলথ অ্যান্ড সেফটি)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এনভায়রনমেন্টাল সায়েন্স/জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট/সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৫-এর স্কেলে ৩.৫০ এবং সিজিপিএ ৪-এর স্কেলে ২.৫০ বা সমমানের সিজিপিএ থাকতে হবে অথবা স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং/এনভায়রনমেন্টাল টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা। এ ক্ষেত্রে সিজিপিএ ৫-এর স্কেলে ৩.৫০ এবং সিজিপিএ ৪-এর স্কেলে ৩ বা সমমানের সিজিপিএ থাকতে হবে। কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে।
বেতন: মাসিক মূল বেতন ৪২,০০০ টাকা।
সুযোগ-সুবিধা: কোম্পানির প্রচলিত নীতিমালা অনুযায়ী বাড়িভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, বিদ্যুৎকেন্দ্র ভাতা, উৎসব বোনাস, গ্র্যাচুইটি, ফ্রিঞ্জ বেনিফিটসহ অন্য সুবিধাদি প্রাপ্য হবেন।

বয়স: ১৪ নভেম্বর ২০২৩ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।

কর্মস্থল: পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র, কলাপাড়া, পটুয়াখালী।

আরও পড়ুন: ৮ম-১৯তম গ্রেডে বিআরপিএলে চাকরি, জেএসসি পাসেই আবেদনের সুযোগ

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের বিসিপিসিএলের ওয়েবসাইটের এই লিংকে বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে। 

আবেদন ফি
বিসিপিসিএলের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে দেওয়া নির্দেশনা অনুযায়ী অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ৬০০ টাকা এবং ৩ নম্বর পদের জন্য ৫০০ টাকা পরিশোধ করতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

নিশ্চিত পরাজয় জেনেও যে কারণে রাষ্ট্রপতি পদে প্রার্থী দিচ্ছে…
  • ০৯ আগস্ট ২০২৬
আলভারেজকে ছাড়বে না আতলেতিকো: সিমিওনে
  • ০৯ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগ সুপারিশের ক্ষমতা হারাতে পারে এনটিআরসিএ
  • ০৯ আগস্ট ২০২৬
যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর এটাই ‘সেরা সময়’: ইরান…
  • ০৯ আগস্ট ২০২৬
শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হবে এসএসসির ফল
  • ০৯ আগস্ট ২০২৬
মিয়ানমারের নাগরিক পরিচয়ে পালাচ্ছিলেন সন্ত্রাসী বড় সাজ্জাদের…
  • ০৯ আগস্ট ২০২৬