দেড় লাখ টাকা বেতনে সরকারি প্রতিষ্ঠানে চাকরি

১২ নভেম্বর ২০২৩, ০৪:৫০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩২ PM

© সংগৃহীত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন বাংলাদেশ কান্ট্রি কো-অর্ডিনেটিং মেকানিজম (বিসিসিএম) জনবল নিয়োগের আবেদন শেষ হচ্ছে আগামী বুধবার। এই প্রতিষ্ঠানে ওভারসাইট অফিসার পদে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের ই-মেইলে আবেদনপত্র পাঠাতে হবে।

  • পদের নাম: ওভারসাইট অফিসার
    পদসংখ্যা:
    যোগ্যতা: পাবলিক হেলথে স্নাতকোত্তর ডিগ্রিসহ সমাজবিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা পাবলিক হেলথে স্নাতকোত্তর ডিগ্রিসহ এমবিবিএস ডিগ্রি থাকতে হবে। পাবলিক হেলথ প্রজেক্টে বা হেলথ গভর্ন্যান্সে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জাতীয় বা আন্তর্জাতিক সংস্থায় টিবি, ম্যালেরিয়া ও এইচআইভি প্রোগ্রামে ম্যানেজারিয়াল পদে অন্তত দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। টিবি, ম্যালেরিয়া ও এইচআইভি প্রোগ্রামে প্রজেক্ট প্ল্যানিং, মনিটরিং ও ইভ্যালুয়েশনে অভিজ্ঞ হতে হবে। গ্লোবাল ফান্ড ট্রানজিশন প্রক্রিয়া ও সাসটেইনিবিলিটি সম্পর্কে জানাশোনা থাকতে হবে। ডাটা সংগ্রহ, ট্রায়াঙ্গুলেশন ও তথ্য বিশ্লেষণে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে।

  • বয়স: ৪০ বছর
    চাকরির ধরন: চুক্তিভিত্তিক
    বেতন: মাসিক বেতন ১,৫০,০০০ টাকা
  • আবেদন যেভাবে
    আগ্রহী প্রার্থীদের কাভার লেটার, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সব সনদ, অভিজ্ঞতার সনদ ও জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি bccmsecretariat@gmail.com ঠিকানায় ই-মেইল করতে হবে।

    আবেদনের শেষ সময়: ১৫ নভেম্বর ২০২২।

দৌলতদিয়ায় বাসডুবির ঘটনায় উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা
  • ৩০ মার্চ ২০২৬
‘৪০ লাখ মানুষের ডেটা ডার্ক ওয়েবে বিক্রির ঝুঁকিতে’
  • ৩০ মার্চ ২০২৬
স্থানীয় সরকার নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে এনসিপি…
  • ৩০ মার্চ ২০২৬
আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব…
  • ৩০ মার্চ ২০২৬
দেশে পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ
  • ৩০ মার্চ ২০২৬
গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence