অবরোধের তিন দিন স্থগিত যেসব চাকরির পরীক্ষা

৩০ অক্টোবর ২০২৩, ০৬:৫৮ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৪৯ PM

© সংগৃহীত

আগামীকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে বিএনপি-জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে। এ তিন দিন বেশ কিছু চাকরির পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। এর ফলে উৎকণ্ঠায় চাকরিপ্রার্থীরা।

আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ১১টি পদের চলমান মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব পদের নতুন পরীক্ষার তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়ক পদে  আগামী মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য ব্যবহারীক পরীক্ষা/ফিল্ড টেস্ট, শারীরিক যোগ্যতা ও অভিজ্ঞতা এবং সাক্ষাৎকার গ্রহণ–সংক্রান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুুন: অবরোধেও চলবে ১৭তম নিবন্ধনের মৌখিক পরীক্ষা

এদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন নিম্নতম মজুরি বোর্ডের প্রসেস সার্ভার ও অফিস সহায়ক পদের ২ নভেম্বরের পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন সময়সূচি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের ২ নভেম্বর অনুষ্ঠিতব্য সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা ও হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের লিখিত পরীক্ষাও অবরোধে কারণে স্থগিত করা হয়েছে। পরীক্ষার নতুন তারিখ শিগগিরই জানিয়ে দেওয়া হবে।

এছাড়া স্থাপত্য অধিদপ্তরের তিন দিনের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিতকৃত মৌখিক পরীক্ষার সময় পরে জানিয়ে দেওয়া হবে। 

টেকনাফে মানবপাচারকারীদের গোপন আস্তানা ধ্বংস করল যৌথবাহিনী
  • ০৮ নভেম্বর ২০২৬
শেকৃবির গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
বনানীর সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950