হরতালের কারণে ব্যাংকের সব ধরনের নিয়োগ পরীক্ষা স্থগিত

২৮ অক্টোবর ২০২৩, ০৭:১৯ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © ফাইল ফটো

হরতালের কারণে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসি) মাধ্যমে পরিচালিত রোববারের সব ধরনের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই কমিটি রাষ্ট্রীয় মালিকানার সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিয়োগ পরীক্ষার সাচিবিক দায়িত্ব পালন করে।

শনিবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, অনিবার্য কারণে ব্যাংকার্স সিলেকশন কমিটির রোববারের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

এর আগে বিকেলে রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ থেকে রোববার সারাদেশে হরতালের ডাক দিয়েছে বিএনপি। এরপর সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

 

এবার পাম্পে লাঠি হাতে ভাইরাল ইউএনও শামীমা
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবির সবচেয়ে ‘নান্দনিক’ গেস্টরুমটির  চার দেয়ালে লেখা হল ‘গু…
  • ২৩ এপ্রিল ২০২৬
ইউজিসি সদস্য অধ্যাপক তানজীমউদ্দিনের পদত্যাগ
  • ২৩ এপ্রিল ২০২৬
আইইএলটিএস পরীক্ষা দিতে এসেছিলেন ঢাকায়, হোটেলে মিলল তরুণীর ম…
  • ২৩ এপ্রিল ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ, আবেদন শেষ ২ মে
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাকায় লোডশেডিংয়ের সিদ্ধান্ত সরকারের
  • ২৩ এপ্রিল ২০২৬