কাল ১০ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে রাজধানীর যেসব এলাকায়

০১ জানুয়ারি ২০২৬, ০৯:২২ PM
গ্যাসের চুলা

গ্যাসের চুলা © সংগৃহীত

জরুরি পাইপলাইন পুনর্বাসন কাজের জন্য আগামীকাল শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন এলাকায় টানা ১০ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেমরা সিজিএস থেকে তেজগাঁও টিবিএস পর্যন্ত পাইপলাইনের মানিকদিয়া এলাকায় প্রায় ৫৮০ ফুট অংশ উন্মুক্ত হয়ে পড়েছে। জননিরাপত্তা ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে এই অংশের জরুরি ভিত্তিতে পুনর্বাসন কাজ করা প্রয়োজন। 

তিতাস গ্যাস জানিয়েছে, এ সংস্কার কাজের জন্য শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্যাস সরবরাহে চাপের স্বল্পতা থাকবে। সরবরাহ বন্ধ না হলেও এ সময়ে গ্রাহকরা স্বাভাবিকের চেয়ে অনেক কম চাপে গ্যাস পাবেন। 

আরও বলা হয়েছে,গ্যাস স্বল্পতার কারণে যেসব এলাকার গ্রাহকরা ভোগান্তিতে পড়বেন, তার মধ্যে রয়েছে- ঢাকা ক্যান্টনমেন্ট, গুলশান, বনানী, তেজগাঁও, নন্দীপাড়া, বাসাবো, খিলগাঁও, বনশ্রী, রামপুরা ব্রিজ থেকে মালিবাগ চৌধুরীপাড়া পর্যন্ত এলাকা, মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), শাহজাহানপুর ও গোপীবাগ।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

ফুটবল খেলায় অতিথি না করায় ১৪৪ ধারার ‘মাইকিং’, ছাত্রদল নেতাক…
  • ২৪ আগস্ট ২০২৬
দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৪ আগস্ট ২০২৬
চাঁদপুর জেনারেল হাসপাতাল হবে ৫০০ শয্যার, ১৫ তলা ভবন নির্মাণ…
  • ২৪ আগস্ট ২০২৬
নবীনদের স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের মিছিল
  • ২৪ আগস্ট ২০২৬
ঢাবির ফজলুল হক হলের ভিপি, সমাজসেবা সম্পাদক ও ভুক্তভোগী শিক্…
  • ২৩ আগস্ট ২০২৬
সাত কলেজের শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্থানান্ত…
  • ২৩ আগস্ট ২০২৬