অ্যাসিস্ট্যান্ট অফিসার নেবে আইসিবি ব্যাংক, লাগবে না অভিজ্ঞতা

১২ জুলাই ২০২৩, ১২:০৭ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১১:১৫ AM
অ্যাসিস্ট্যান্ট অফিসার নেবে আইসিবি ব্যাংক

অ্যাসিস্ট্যান্ট অফিসার নেবে আইসিবি ব্যাংক © সংগৃহীত

নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে আইসিবি ইসলামিক ব্যাংক। প্রতিষ্ঠানটি অ্যাসিস্ট্যান্ট অফিসার (সিএসও/ক্যাশ অফিসার) পদে কর্মী নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২২ জুলাই।

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট অফিসার (সিএসও/ক্যাশ অফিসার)

যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। জেনারেল ব্যাংকিং ও ইসলামিক ব্যাংকিংয়ে অন্তত দুই বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তবে সদ্য পাস করা প্রার্থীরা অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন। মাইক্রোসফট এক্সেলের কাজ জানাসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।

পদসংখ্যা: ১০

কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান

বেতন: আলোচনা সাপেক্ষে

আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই ওয়ান ব্যাংকে ৭৩ জনের চাকরির সুযোগ

সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে দুটি উৎসব বোনাস, বিমা, মেডিকেল ভাতা, টি/এ ও সপ্তাহে দুই দিন ছুটির সুযোগ আছে।

এই লিংক থেকে বিস্তারিত তথ্য জেনে আবেদন করতে হবে।

ওয়াসার পাইপলাইন মেরামতের সময় প্রাণ গেল দুই শ্রমিকের
  • ২৩ এপ্রিল ২০২৬
আজ এসএসসি’র দ্বিতীয় দিনের পরীক্ষা, প্রশ্ন বিতরণে সতর্ক থাকা…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঢাবিতে একদিনে ছয় সাংবাদিককে হেনস্তা, দুঃখ প্রকাশ ছাত্রদলের
  • ২৩ এপ্রিল ২০২৬
জাইমাকে নিয়ে এআই নির্মিত ছবি পোস্ট, তেজগাঁও কলেজ শিক্ষার্থী…
  • ২৩ এপ্রিল ২০২৬
শান্তি আলোচনা পথে ৩ বাধার কথা জানালেন ইরানের প্রেসিডেন্ট
  • ২৩ এপ্রিল ২০২৬
ইরান উত্তেজনার মধ্যেই পদ ছাড়লেন মার্কিন নেভি সচিব
  • ২৩ এপ্রিল ২০২৬