৯ম-১৪ম গ্রেডে সাধারণ বীমা কর্পোরেশন নেবে ১৭৮ জন

২৪ জুন ২০২৩, ০১:৫০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৫ PM
৯ম-১৪ম গ্রেডে সাধারণ বীমা কর্পোরেশন নেবে ১৭৮ জন

৯ম-১৪ম গ্রেডে সাধারণ বীমা কর্পোরেশন নেবে ১৭৮ জন © সংগৃহীত

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আওতাধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সাধারণ বীমা কর্পোরেশন। প্রতিষ্ঠানটিতে ০৫টি পদে মোট ১৭৮ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৫ জুলাই পর্যন্ত।

১.পদের নাম: সহকারী ম্যানেজার
পদ সংখ্যা: ৭৮
আবেদন যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী অথবা চার বছরের দ্বিতীয় শ্রেণীর স্নাতক (সম্মান) ডিগ্রী/সমমানের ডিগ্রী। কোন ক্ষেত্রে তৃতীয় বিভাগ/শ্রেণী বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না। তবে অর্থনীতি, গণিত, পরিসংখ্যান, ব্যবস্থাপনা, প্রশাসন ও বাণিজ্য (ফাইন্যান্স, মার্কেটিং, হিসাব বিজ্ঞান, ব্যাংকিং এন্ড ইদ্যুরেন্স, ব্যবসায় প্রশাসন) ডিগ্রীধারী এবং কম্পিউটারে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২.পদের নাম: সহকারী ম্যানেজার (প্রকৌ:)/সহকারী প্রকৌশলী
পদ সংখ্যা: ০৪
আবেদন যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সিভিল / ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/অটো মোবাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী বা সমমানের ডিগ্রী। কোন ক্ষেত্রে তৃতীয় বিভাগ/শ্রেণী বা সমমানের ফলাফল গ্রহণযোগ হবে না।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৩.পদের নাম: জুনিয়র অফিসার
পদ সংখ্যা: ৬৭
আবেদন যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রী। কোন ক্ষেত্রে তৃতীয় বিভাগ/শ্রেণী বা সমমানের ফলাফল গ্রহণযোগ্য হবে না। কম্পিউটারে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

৪.পদের নাম: জুনিয়র অফিসার (প্রকৌ:)
পদ সংখ্যা: ০৬
আবেদন যোগ্যতা: স্বীকৃত ইনস্টিটিউট হইতে সিভিল/ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল/অটো মোবাইল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা বা সমমানের ডিগ্রী। কোন ক্ষেত্রে তৃতীয় বিভাগ/শ্রেণী বা সমমানের ফলাফল গ্রহনযোগ্য হবে না।
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

আরও পড়ুন: প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরির সুযোগ, মোট পদ ৬৪টি

৫.পদের নাম: উচ্চমান সহকারী
পদ সংখ্যা: ২৩
আবেদন যোগ্যতা: কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রী। কম্পিউটারে অভিজ্ঞতা সম্পন্নদের অগ্রাধিকার দেয়া হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা  (গ্রেড-১৪)

বয়সসীমা: ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/প্রতিবন্ধী কোটায় আবেদনকৃত প্রার্থীদের ক্ষেত্রে বয়স অনূর্ধ্ব ৩২ বছর।

আবেদন যেভাবে: আগ্রহী যোগ্য প্রার্থীরা সাধারণ বীমা কর্পোরেশন এর ওয়েবসাইট sbc.teletalk.com.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ০১ ও ০২ নম্বর পদের জন্য ৬০০/- টাকা; ০৩ ও ০৪ নম্বর পদের জন্য ৫০০/- টাকা; এবং ০৫ নম্বর পদের জন্য ২০০/- টাকা ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

50f500b5-d3e2-4dd3-b986-a885dc9dec7f (1)

মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদের বয়স ভুল সংশোধনের নীতিমালা প্রকা…
  • ২৩ এপ্রিল ২০২৬
ভর্তি পরীক্ষার্থীদের জন্য জরুরি ১১ নির্দেশনা দিল জাতীয় বিশ্…
  • ২৩ এপ্রিল ২০২৬
ঝালকাঠিতে দুই বছর ধরে বন্ধ যমুনা ডিপো, পড়ে আছে ৭৫ হাজার লিট…
  • ২৩ এপ্রিল ২০২৬
ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ২৩ এপ্রিল ২০২৬
মাধ্যমিকের শিক্ষকদের নতুন নির্দেশনা দিল মাউশি
  • ২৩ এপ্রিল ২০২৬
পুলিশের অভিযানে ১২৯ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার
  • ২৩ এপ্রিল ২০২৬