বাংলাদেশ ব্যাংকের ক্যাশ অফিসার পদে প্রিলি ২১ জুলাই

১৯ জুন ২০২৩, ১১:০০ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের ক্যাশ অফিসার পদের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ প্রকাশ করা হয়েয়ে। বাংলাদেশ ব্যাংকের চাকরিসংক্রান্ত ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে এ সময়সূচি দেখা যাবে। প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২১ জুলাই অনুষ্ঠিত হবে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাশ অফিসার পদে আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে যারা প্রবেশপত্র ডাউনলোড করেছেন তাদের প্রিলিমিনারি পরীক্ষা (এমসিকিউ টাইপ) ২১ জুলাই অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঢাকার দুই সিটি করপোরেশনের এলাকাভুক্ত বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
 
পরীক্ষার নির্ধারিত কেন্দ্র, কেন্দ্রভিত্তিক আসনবিন্যাস ও পরীক্ষাসংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনাবলী যথাসময়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আরও পড়ুন: ঢাকা-চট্টগ্রাম বিভাগের সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষা আগামী ১৮ আগস্ট হওয়ার সম্ভবনা রয়েছে বলে বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

৭৬ জন থেকে পৌনে ৩ লাখ, ২৫ বছরে জিপিএ-৫ এর উত্থান-পতন
  • ১০ আগস্ট ২০২৬
এমপিওভুক্ত প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির হাতে গেলে ৬ লাখ শিক্ষক…
  • ১০ আগস্ট ২০২৬
চলতি বছরে এসএসসি ফল প্রকাশে ভাঙছে ২০ বছরের রেকর্ড
  • ১০ আগস্ট ২০২৬
গাজা নিয়ে ট্রাম্পের ১৫ দফা পরিকল্পনা প্রত্যাখ্যান ইসরায়েলের…
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল প্রকাশ সকাল ১০টায়, জানা যাবে তিন উপায়ে
  • ১০ আগস্ট ২০২৬
অশ্রুসিক্ত চোখে বাবাকে শেষ বিদায় জানালেন মেসি
  • ১০ আগস্ট ২০২৬