এইচএসসি পাসে ২৭ জনকে চাকরি দেবে হাউজ বিল্ডিং কর্পোরেশন

১৮ জুন ২০২৩, ১২:৫০ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৮ PM
২৭ জনকে চাকরি দেবে হাউজ বিল্ডিং কর্পোরেশন

২৭ জনকে চাকরি দেবে হাউজ বিল্ডিং কর্পোরেশন © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন। এ প্রতিষ্ঠানে তিন ক্যাটাগরির পদে ১৬তম গ্রেডে ২৭ জনকে স্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ১০ জুলাই পর্যন্ত।

১. পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর
পদসংখ্যা: ২০
বেতন স্কেল: ৯,৩০০–২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

২. পদের নাম: ড্রাইভার
পদসংখ্যা: ৫
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

৩. পদের নাম: ইলেকট্রিশিয়ান
পদসংখ্যা: ২
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আরও পড়ুন: ৩৮ জনকে নিয়োগ দেবে টিসিবি, আবেদন শুরু ১৮ জুন

বয়সসীমা
২০২৩ সালের ২০ জুন সাধারণ প্রার্থী, ক্ষুদ্র জাতিগোষ্ঠী এবং বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার নাতি–নাতনিদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩০ বছর। আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ সীমার মধ্যে থাকলে ওই প্রার্থী আবেদন করার যোগ্য হবেন। বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর।

আবেদন যেভাবে
আগ্রহীরা ওয়েবসাইট bhbfc.teletalk.com.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি
অনলাইনে আবেদন করার অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা ২০ জুন থেকে শুরু। 

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ 1

jagonews24

প্রশাসনকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজের আহ্বান জানিয়ে এমপি— …
  • ৩০ জুলাই ২০২৬
মাদক কারবারির জন্য ৫ পুলিশকে দিতে হয় মাসোহারা, ফোনে মিলল যো…
  • ৩০ জুলাই ২০২৬
সিলেটে এনসিপির পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, ৫ উপজেলায় বি…
  • ৩০ জুলাই ২০২৬
১৫০ বছর পূর্তি উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছে রাজশাহী কলেজ
  • ৩০ জুলাই ২০২৬
২ মাস আগে ফেসবুকে পরিচয়, লিজাকে বিয়ে করতে চীন থেকে উড়ে এলেন…
  • ৩০ জুলাই ২০২৬
বিএম কলেজের হলে একদিনে ২ বার খসে পড়ল ছাদের পলেস্তারা, অল্পে…
  • ৩০ জুলাই ২০২৬