৩১ কর্মী নেবে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, আবেদন শুরু ১ জুন

৩০ মে ২০২৩, ০৯:০১ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:২৭ AM

© সংগৃহীত

১৪তম ও ১৬তম গ্রেডভুক্ত পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এ প্রতিষ্ঠানে চার পদে মোট ৩১ কর্মী নেওয়া হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন চলবে ১ থেকে ১০ জুন পর্যন্ত।

১। পদের নাম: ব্যক্তিগত সহকারী
পদসংখ্যা: ২টি
যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা সমমান পাস
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (১৪তম গ্রেড)

২। পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৭টি
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (১৬তম গ্রেড)

৩। পদের নাম: টেলিফোন অপারেটর/অভ্যর্থনাকারী
পদসংখ্যা: ১টি
যোগ্যতা: এইচএসসি বা সমমান পাস
বেতন স্কেল:  ৯,৩০০-২২,৪৯০ টাকা  (১৬তম গ্রেড)

৪। পদের নাম: নমুনা সংগ্রহ সহকারী
পদসংখ্যা: ২১টি
যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা  (১৬তম গ্রেড)

বয়সসীমা: আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের  মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। ২০২০ সালের ২৫ মার্চ যাঁরা সর্বোচ্চ বয়সসীমায় পৌঁছেছেন তারাও আবেদন করতে পারবেন।

যেভাবে আবেদন: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদন ফি: সব পদের জন্য সার্ভিস চার্জসহ আবেদন ফি ২২৩ টাকা। আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে জমা দিতে হবে।

ইরান যুদ্ধে ১১ বিলিয়ন ডলার খুইয়েছে ইসরায়েল
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬
যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধু…
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনে আইন সংশোধনে সভা
  • ১২ এপ্রিল ২০২৬