বাংলাদেশ ব্যাংকের এডিতে প্রথম চবির রিয়াজ

২৫ মে ২০২৩, ১০:৫২ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩১ AM
বাংলাদেশ ব্যাংকের এডিতে প্রথম হয়েছেন রিয়াজ উদ্দিন

বাংলাদেশ ব্যাংকের এডিতে প্রথম হয়েছেন রিয়াজ উদ্দিন © সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (সাধারণ) পদের ফলাফল প্রকাশ করা হয়েছে গত মঙ্গলবার। ২২৫ জন প্রার্থীকে সহকারী পরিচালক (এডি) পদে নিয়োগের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। এ তালিকার প্রথম হয়েছেন রিয়াজ উদ্দিন। 

অথচ চাকরির লিখিত পরীক্ষায় গত বছর উত্তীর্ণ হতে পারেননি রিয়াজ। এরপর শুরু করেন কঠোর পরিশ্রম। সফলও হয়েছেন। এবার লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলে প্রথম হয়েছেন তিনি।

রিয়াজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ ও এমবিএ করেছেন। তিনি ২০২০ সালের মাঝামাঝি চাকরির প্রস্তুতি শুরু করেন। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের এডি পদের নিয়োগপ্রক্রিয়া দ্রুত হয়। বাংলাদেশ ব্যাংকে চাকরি করতে চাওয়ার এটাও কারণ। এডি পদের সামাজিক স্বীকৃতি, পদোন্নতি ও অন্যান্য সুযোগ–সুবিধাও আছে।

তিনি বলেন, ‘শুরুতেই নিজের রোল দেখে অবিশ্বাস্য মনে হচ্ছিল। নিজের চোখকে বিশ্বাস করতে পারিনি। পাঁচ থেকে ছয়বার প্রবেশপত্রের সঙ্গে রোল মিলিয়েছি। প্রথম রোলটা চেক করেই আর চেক করা লাগবে না, এমনটা কল্পনা করিনি।

সহকারী পরিচালক পদে প্রস্তুতির জন্য নির্দিষ্ট বই পড়েননি রিয়াজ। নিয়মিত পত্রিকা পড়তেন। বাণিজ্য ও ব্যাংক–সংক্রান্ত খবর খুঁটিয়ে খুঁটিয়ে পড়তেন। তার ভাস্য, প্রিলিমিনারিতে পাস করার জন্য ইংরেজি ভোকাবুলারি ও দ্রুত গণিত সমাধান করায় বিশেষ মনোযোগ দিতে হয়। এ জন্য বেশি অনুশীলন করা প্রয়োজন। সামগ্রিকভাবে প্রস্তুতি নিতে হবে। সিলেক্টিভ থাকা যাবে না।

এসএসসিতে উত্তীর্ণদের অভিনন্দন, অনুত্তীর্ণদের প্রতি সহমর্মিত…
  • ১০ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভারতের হাইকমিশনার…
  • ১০ আগস্ট ২০২৬
গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর
  • ১০ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বেতনের ফাইল চূড়ান্ত, পাবেন যেদিন
  • ১০ আগস্ট ২০২৬
সর্বোচ্চ বহিষ্কার মাদ্রাসায়, সর্বনিম্ন কোন বোর্ডে
  • ১০ আগস্ট ২০২৬
এসএসসির ফল নেওয়া হলো না প্রদীপের
  • ১০ আগস্ট ২০২৬