ভেরিফিকেশন চালু অবস্থায় চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগের সুপারিশের চিন্তা

২২ মে ২০২৩, ১২:৩৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৪ AM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

চতুর্থ গণবিজ্ঞপ্তির চাকরিপ্রার্থীদের কর্মস্থলে যোগদান সহজ ও দ্রুত করতে উদ্যোগ নিচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। অনলাইন ভেরিফিকেশন চলমান অবস্থায় প্রার্থীদের নিয়োগের সুপারিশ করার চিন্ত করছেন সংশ্লিষ্টরা। ভেরিফিকেশনের ফরম পূরণের শেষ তারিখের পর থেকে এ কার্যক্রম শুরু হতে পারে।

জানা গেছে, সুপারিশ পাওয়া প্রার্থীরা অনেক দিন ধরে অপেক্ষায় রয়েছেন। প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে পাস করেছেন। পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন ও খালি থাকা সাপেক্ষে নিয়োগের সুপারিশ পেয়েছেন। দীর্ঘ সময় অপেক্ষায় থাকায় প্রার্থীদের নিয়োগ দ্রুত করতে ভেরিফিকেশন চলমান রেখেই নিয়োগের সুপারিশ করতে চায় এনটিআরসিএ।

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে পুলিশ ভেরিফিকেশন সহজ করার উদ্যোগ নিয়েছে এনটিআরসিএ। এ জন্য অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ফরম বা ভি-রোল পূরণ চলছে। ইতিমধ্যে অনলাইনে ভি-রোল পূরণ শুরু হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ ভেরিফিকেশনের কাজ তদারকি করছে। আগামী ৩১ মে পর্যন্ত ভি-রোল ফরম পূরণ চলবে।

এনটিআরসিএর চেয়ারম্যান এনামুল কাদের খান বলেন, এবারই প্রথম এনটিআরসিএ ভি-রোল পদ্ধতি চালু করেছে। এটি পূরণ করার জন্য সুপারিশ পাওয়া প্রার্থীদের সময় দেওয়া হয়েছে। এ সময় শেষ হলে ভেরিফিকেশন চলমান অবস্থায় প্রার্থীরা যাতে কর্মস্থলে যোগদান করতে পারেন, সে সুপারিশ করার চিন্তা করছেন বলে জানান তিনি।

দাখিল পরীক্ষায় এবার ২২৬ মাদ্রাসার সবাই ফেল
  • ১০ আগস্ট ২০২৬
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়
  • ১০ আগস্ট ২০২৬
রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬,৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান
  • ১০ আগস্ট ২০২৬
দেশে প্রথমবার ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ’কে অকুপেশন হিসেবে ম্যাপিং…
  • ১০ আগস্ট ২০২৬
ফেলের হার বেশি হওয়ার কারণ জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান
  • ১০ আগস্ট ২০২৬
পড়াশোনা যেমন করেছে, এসএসসির ফলাফল তেমনই হয়েছে: শিক্ষামন্ত্রী
  • ১০ আগস্ট ২০২৬