৩য় ও ৬ষ্ঠ গ্রেডে অধ্যাপক নিয়োগ দেবে জাতীয় বিশ্ববিদ্যালয়

২০ মে ২০২৩, ০৯:০৫ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ে গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে অধ্যাপক (গ্রেড-৩) পদে ১ (এক) জন এবং ইতিহাস বিষয়ে সহকারী অধ্যাপক (গ্রেড-৬) পদে ১ (এক) জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীরা এই ওয়েবসাইটের (http://jobs.nu.ac.bd/career/) মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন চলবে ১৫ জুন পর্যন্ত।

অধ্যাপক ((গার্হস্থ্য অর্থনীতি))

যোগ্যতা: ১. এসএসসি/সমমান এবং এইচএসসিশান উভয় পরীক্ষায় প্রথম বিভাগ জিপিএ ৫.০০ এর মধ্যে মানবিক ও ব্যবসায় প্রশাসন শাখার জন্য ন্যূনতম জিপিএ ৪.২৫ এবং বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম ৪.৫০ থাকতে হবে।

২. সংশ্লিষ্ট বিভাগে ৪ (চার) বৎসর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ৩. সংশ্লিষ্ট অনুষদভূক্ত প্রার্থীদেরকে-

ক) বিজ্ঞান/ বিজনেস স্টাডি/আইন অনুষদভুক্ত বিভাগসমূহের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে। তবে, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য হবে। 

খ) কলা, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত বিভাগসমূহের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম ৩.২৫ থাকতে হবে। গ) সনাতন পদ্ধতিতে স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় ৩-এর (ক) ও (খ) উভয় ক্ষেত্রে প্রথম শ্রেণি অর্জন করিতে হবে। তবে, বিভাগীয় অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য হবে।

৪. স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহযোগী অধ্যাপক হিসাবে ন্যূনতম ১০ (দশ) বৎসরসহ মোট ন্যূনতম ২২ (বাইশ) বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

৫. এমফিল ডিগ্রিপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহযোগী অধ্যাপক হিসাবে ন্যূনতম ৭ (সাত) বৎসরসহ ন্যূনতম ১৭ (সতের) বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।

৬. পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে সহযোগী অধ্যাপক হিসাবে ন্যূনতম ৫ (চ) সরসহ ন্যূনতম ১২ (বার) বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এ সকল ক্ষেত্রে প্রার্থীদের স্বীকৃত কোনো জার্নালে (পিয়ার রিভিউড) সর্বমোট ন্যূনতম ১২ (বার) টি প্রকাশনা থাকতে হবে। উল্লেখিত ১২টি প্রকাশনার মধ্যে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মকালীন সময়ে ন্যূনতম ৬ (ছয়)টি প্রকাশনা থাকতে হবে।

৭. সকল ক্ষেত্রে প্রার্থীদের বিকৃত কোনো ন্যূনতম ১২ (নার) টি প্রকাশনা থাকতে হবে। উল্লেখিত ১২ (বার) টি প্রকাশনার মধ্যে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মকালীন সময়ে ন্যূনতম ৬ (ছয়) টি প্রকাশনা থাকতে হবে, তন্মধ্যে First Author/ Corresponding Author হিসাবে ন্যূনতম ৩ (তিন)টি প্রকাশনা থাকতে হবে। মোট ১২ (বার) টি প্রকাশনার মধ্যে ন্যূনতম ২ (দুই) টি প্রকাশনায় ইমপ্যাক্ট ফ্যাক্টর থাকতে হবে:

তবে শর্ত থাকে যে, কোনো বিষয়ে (subject) ইমপ্যাক্ট ফ্যাক্টর সম্বলিত জার্নাল না থাকার ক্ষেত্রে কর্তৃপক্ষ বিশেষ বিবেচনায় ইমপ্যাক্ট ফ্যাক্টরের বাধ্যবাধকতার শর্ত শিথিল করিতে পারিবে।

পদের নাম: সহকারী অধ্যাপক

যোগ্যতা: ১. এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় প্রথম বিভাগ অথবা জিপিএ ৫.০০ এর মধ্যে মানবিক ও ব্যবসায় প্রশাসন শাখার জন্য ন্যূনতম জিপিএ ৪.২৫ এবং বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম ৪.৫০ থাকতে হবে। তবে, বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য হবে।

২. সংশ্লিষ্ট বিভাগে ৪ (চার) বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি এবং স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

৩. সংশ্লিষ্ট অনুষদভুক্ত প্রার্থীদেরকে- (ক) বিজ্ঞান/বিজনেস স্টাডিজ/আইন অনুষদভুক্ত বিভাগসমূহের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম ৩.৫০ থাকতে হবে।

খ) কলা, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদভুক্ত বিভাগসমূহের ক্ষেত্রে স্নাতক ও স্নাতকোত্তর উভয় পরীক্ষায় সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম ৩.২৫ থাকতে হবে।

আবেদনের শেষ সময়: ১৫ জুন

বিস্তারিত দেখুন এখানে...

দাখিল পরীক্ষায় এবার ২২৬ মাদ্রাসার সবাই ফেল
  • ১০ আগস্ট ২০২৬
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়
  • ১০ আগস্ট ২০২৬
রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬,৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান
  • ১০ আগস্ট ২০২৬
দেশে প্রথমবার ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ’কে অকুপেশন হিসেবে ম্যাপিং…
  • ১০ আগস্ট ২০২৬
ফেলের হার বেশি হওয়ার কারণ জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান
  • ১০ আগস্ট ২০২৬
পড়াশোনা যেমন করেছে, এসএসসির ফলাফল তেমনই হয়েছে: শিক্ষামন্ত্রী
  • ১০ আগস্ট ২০২৬