এনার্জি অফিসার নিয়োগ দেবে রেড ক্রিসেন্ট, বেতন ৬৫ হাজার

১৯ মে ২০২৩, ১২:০৫ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
রেড ক্রিসেন্ট

রেড ক্রিসেন্ট © ফাইল ফটো

এনার্জি অফিসার পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। প্রতিষ্ঠানটি ভাসানচর অপারেশনে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। আবেদন চলবে ২৫ মে পর্যন্ত।

পদসংখ্যা: ১টি 

যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যালে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সাংগঠনিক, সমন্বয় ও পরিকল্পনার দক্ষতা থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। ইংরেজি, বাংলা ও রোহিঙ্গা ভাষায় সাবলীল হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

বয়সসীমা: ৩৬ বছর। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

কর্মস্থল: ভাসানচর, হাতিয়া, নোয়াখালী

বেতন: মাসে ৬৫,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটর (https://hotjobs.bdjobs.com/jobs/bdrcs/bdrcs400.htm) থেকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ সময়: ২৫ মে ২০২৩।

দাখিল পরীক্ষায় এবার ২২৬ মাদ্রাসার সবাই ফেল
  • ১০ আগস্ট ২০২৬
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়
  • ১০ আগস্ট ২০২৬
রাষ্ট্রীয় সম্মানী ভাতার আওতায় আসছে ৮৬,৭০৯ ধর্মীয় প্রতিষ্ঠান
  • ১০ আগস্ট ২০২৬
দেশে প্রথমবার ‘চাইনিজ ল্যাঙ্গুয়েজ’কে অকুপেশন হিসেবে ম্যাপিং…
  • ১০ আগস্ট ২০২৬
ফেলের হার বেশি হওয়ার কারণ জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান
  • ১০ আগস্ট ২০২৬
পড়াশোনা যেমন করেছে, এসএসসির ফলাফল তেমনই হয়েছে: শিক্ষামন্ত্রী
  • ১০ আগস্ট ২০২৬