সরাসরি কমিশন্ড অফিসার নেবে নৌবাহিনী, আবেদন চলছে

১৯ মে ২০২৩, ০৯:৫৪ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৭ AM
নৌবাহিনী

নৌবাহিনী © ফাইল ফটো

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। প্রতিষ্ঠানটি তাদের সরাসরি কমিশন্ড অফিসার পদে ২০২৪-এ ডিইও ব্যাচে জনবল নিয়োগ দেবে। অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের শেষ সময় ৬ জুলাই। 

ব্যাচের নাম: ২০২৪-এ ডিইও ব্যাচ

পদের নাম: কমিশন্ড অফিসার

১. শাখার নাম: ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখা, পুরুষ
শিক্ষাগত যোগ্যতা: নেভাল আর্কিটেকচার/মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক/স্নাতক (সম্মান)। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে)।

২. শাখার নাম: শিক্ষা শাখা, পুরুষ ও মহিলা
শিক্ষাগত যোগ্যতা: ইংরেজি, মনোবিজ্ঞান,পদার্থ, রসায়ণ, এডুকেশনে স্নাতক (সম্মান)/স্নাতকোত্তর। এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং স্নাতকে (সম্মান) সিজিপিএ ৩.০০ (৪ স্কেলে)।

৩. শাখার নাম: শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার) পুরুষ ও মহিলা।

শিক্ষাগত যোগ্যতা: সরকার কর্তৃক স্বীকৃত স্বনামধন্য বিশ্ববিদ্যালয় হতে নিম্নবর্ণিত যেকোন বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি উত্তরা পরীক্ষার ন্যূনতম জিপিএ ৪.৫০ সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং-এ ন্যূনতম সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে।

(১) সিভিল ইঞ্জিনিয়ারিং (২) আর্কিটেকচার (৩) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং।

বয়স: ০১ জানুযারী ২০২৪ তারিখে অনূর্ধ্ব ২৮ অথবা ৩০ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)। 

সব শাখার জন্য শারীরিক যোগ্যতা
পুরুষের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, ওজন ৫০ কেজি, বুকের মাপ স্বাভাবিক ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি। নারীদের উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৭ কেজি, বুকের মাপ স্বাভাবিক ২৮ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি। উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবেন।

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতে...

তারেক রহমানের সঙ্গে এডিটেড ও বিকৃতি ছবি প্রচার, ছাত্রদলের স…
  • ১১ এপ্রিল ২০২৬
বাংলাদেশে টেকনোর ‘স্পার্ক ৫০’ সিরিজ উন্মোচন
  • ১১ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়ন চান দেশের তিন বিশিষ্ট কণ্ঠশিল্পী
  • ১১ এপ্রিল ২০২৬
নির্বাচন হলেই সব সমস্যা সমাধান হয়ে যাবার কথা ছিল, যে কারণে …
  • ১১ এপ্রিল ২০২৬
স্ত্রী-কন্যাকে নিয়ে বেইলি রোডে নাটক দেখছেন প্রধানমন্ত্রী
  • ১১ এপ্রিল ২০২৬
প্রো-ভিসি ছাড়াই চলছে যে ৯৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়
  • ১১ এপ্রিল ২০২৬
close