প্রভাষক নিয়োগ দেবে ঢাবির ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগ

১৮ মে ২০২৩, ১১:৩৭ AM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগ © সংগৃহীত

সহকারী অধ্যাপক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিভাগ। একজন স্থায়ী পদের অধ্যাপকের শূন্য পদ পূরণে অস্থায়ী প্রভাষক নিয়োগ দেয়া হবে। আগ্রহীদের রেজিস্ট্রারের দফতর থেকে নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

বেতন স্কেল : ২২,০০০-৫৩,০৬০/-টাকা (জাতীয় বেতন স্কেল- ২০১৫)।

যোগ্যতা: প্রার্থীদের অবশ্যই ক্লিনিক্যাল ফার্মেসী ও ফার্মাকোলজি বিষয়ে এম. ফার্ম এবং কমপক্ষে চার বছর মেয়াদী বি.ফার্ম (অনার্স) পরীক্ষার উভয়টিতে ১ম শ্রেণী/ সিজিপিএ ৪.০০ এর মধ্যে ন্যূনতম ৩.৫০ সহ এইচ.এস.সি. এবং এস.এস.সি. পরীক্ষায় ১ম বিভাগ/জিপিএ ৫.০০ এর মধ্যে ন্যূনতম ৪.২৫ থাকতে হবে। অন্যান্য যোগ্যতা সমান থাকলে উচ্চতর ডিগ্রীধারীগণকে অগ্রাধিকার প্রদান করা যেতে পারে । যে সকল প্রার্থী বি. ফার্ম অথবা এম. ফার্ম পরীক্ষায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান/ সর্ব্বোচ্চ সিজিপিএ অর্জন করেছে, তাঁদের ক্ষেত্রে এস.এস.সি অথবা এইচ.এস.সি পরীক্ষার যে কোন একটির অনুমোদিত শর্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে: ৭৫০/- (সাতশত পঞ্চাশ) টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফটসহ ৮ (আট) কপি দরখাস্ত রেজিস্ট্রারের নিকট পৌঁছাতে হবে। প্রত্যেক কপি দরখাস্তের সহিত প্রশংসাপত্র, মার্কসিট এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপি সংযুক্ত করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩১ মে ২০২৩।

তেলের দাম বাড়ার গুজবে রাজধানীসহ বিভিন্ন জেলায় পাম্পে ভিড়
  • ০৬ মার্চ ২০২৬
ট্রাক চালককে মারধর ও চাঁদা দাবির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ…
  • ০৬ মার্চ ২০২৬
রাঙামাটিতে এনসিপির সাত নেতার পদত্যাগ
  • ০৬ মার্চ ২০২৬
গণধর্ষণের শিকার ছাত্রীকে নিরাপত্তা দেওয়ায় গবিসাস কার্যালয়ে …
  • ০৬ মার্চ ২০২৬
রানবন্যার ম্যাচে বেথেলের সেঞ্চুরিও ব্যর্থ, ইংল্যান্ডকে উড়িয়…
  • ০৬ মার্চ ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অপহরণ, ৯৭ হাজার টাকা লুট
  • ০৫ মার্চ ২০২৬