বিকেএসপিতে চাকরির সুযোগ, যোগ্যতা এইচএসসি পাস

০৫ এপ্রিল ২০২৩, ০৮:৪৬ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:০৪ AM
বিকেএসপিতে চাকরির সুযোগ

বিকেএসপিতে চাকরির সুযোগ © সংগৃহীত

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) রাজস্ব খাতভুক্ত স্থায়ী, দৈনিক সম্মানীভিত্তিক ও তৃণমূল কার্যক্রমে। আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানটির নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২০ এপ্রিল।

১. পদের নাম: কোচ (ফুটবল)
পদসংখ্যা: ২
বয়স: অনূর্ধ্ব ৪০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

২. পদের নাম: সম্মানীভিত্তিক কোচ (তৃণমূল কার্যক্রম), বিকেএসপি
পদসংখ্যা: ৪ জন। অ্যাথলেটিকস ২ জন, জুডো ১ জন, হকি ১ জন (গোলকিপার)।
বয়স: অনূর্ধ্ব ৪০ বছর
বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে

৩. পদের নাম: কোচ (ভলিবল), দৈনিক সম্মানীভিত্তিক
পদসংখ্যা: ১
বয়স: অনূর্ধ্ব ৪০ বছর
বেতন স্কেল: আলোচনা সাপেক্ষে

৪. পদের নাম: ড্রাফটসম্যান
পদসংখ্যা: ১
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা

আবেদন যেভাবে
নিজ হাতে লিখিত নির্ধারিত ফরমে আবেদনকারীর সাম্প্রতিক সময়ের তিন কপি সত্যায়িত ছবিসহ মহাপরিচালক, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), জিরানী, আশুলিয়া, সাভার, ঢাকা-এর বরাবরে ডাকযোগে অথবা অফিসের বাক্সে (অফিস চলাকালীন) পৌঁছাতে হবে। নির্ধারিত তারিখের পর কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আরও পড়ুন: ২৬ ক্যাটাগরির পদে ৮০ জন নিয়োগ দেবে শেকৃবি

আবেদন ফি
ড্রাফটসম্যান পদের জন্য ১০০ টাকা ও বাকি পদগুলোর জন্য ২০০ টাকার পে-অর্ডার/ব্যাংক ড্রাফট, উত্তরা ব্যাংক লিমিটেডের যেকোনো শাখা থেকে মহাপরিচালক, বিকেএসপির অনুকূলে জমা দিয়ে রসিদ আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

বিকেএসপিতে চাকরির সুযোগ

 

ছাত্রদলের হামলার শিকার সাংবাদিকদের মামলা নিতে গড়িমসি, উধাও …
  • ২৫ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাস থেকে সাংবাদিক সমিতি বিলুপ্ত করার সময় হয়েছ…
  • ২৫ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্রে নিখোঁজ লিমনের মরদেহ উদ্ধার, খোঁজ নেই সহপাঠী ব…
  • ২৫ এপ্রিল ২০২৬
ঢাবি সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদ বিএফইউজে-ডিইউজের
  • ২৫ এপ্রিল ২০২৬
সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার পরিকল্পনা, পু…
  • ২৫ এপ্রিল ২০২৬
থানার ভেতরে ছাত্রদলের ‘মব’, প্রতিবাদে ঢাবি শিবিরের বিক্ষোভ …
  • ২৫ এপ্রিল ২০২৬