চার বিভাগে ৩৪ জন শিক্ষক নেবে শেকৃবি, আবেদনে আজ থেকে

২৮ মার্চ ২০২৩, ০৮:৩০ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৯ AM
চার বিভাগে ৩৪ জন শিক্ষক নেবে শেকৃবি

চার বিভাগে ৩৪ জন শিক্ষক নেবে শেকৃবি © সংগৃহীত

শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শেকৃবি। উচ্চশিক্ষা প্রতিষ্ঠিানটি বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে ৩৪জন শিক্ষক নেবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময়  ১৪ মে পর্যন্ত। 

১. পদের নাম: অধ্যাপক
বয়স: সর্বোচ্চ ৫০ বছর
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা

২. পদের নাম: সহযোগী অধ্যাপক
বয়স: সর্বোচ্চ ৪৫ বছর
বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা

৩. পদের নাম: সহকারী অধ্যাপক
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা

৪. পদের নাম: প্রভাষক
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা

আবেদন যেভাবে
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদনপত্রের নির্ধারিত নমুনা ফরম (আবেদন ফরম-১) এবং নিয়োগের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য যোগ্যতা ও শর্তাবলিসংক্রান্ত তথ্যাবলি সংগ্রহ করা যাবে। আবেদন ফরম যথাযথভাবে পূরণ করে অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের জন্য মূল সেটসহ আট সেট এবং সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য মূল সেটসহ মোট সাত সেট আবেদনপত্র রেজিস্ট্রি ডাকযোগে/কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে পৌঁছাতে হবে।

আবেদন ফি
অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের জন্য ১,০০০ টাকা এবং সহকারী অধ্যাপক ও প্রভাষক পদের জন্য ৭৫০ টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করে রসিদ আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

বিস্তারিত বিজ্ঞপ্তিতে

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় নেবে ৩৪ শিক্ষক

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা জানাল সরকার
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে নয়, এনটিআরসিএতে…
  • ১০ আগস্ট ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন প্রক্টর নিয়োগ নিয়ে গুঞ্জন, আলোচ…
  • ১০ আগস্ট ২০২৬
সিনিয়র অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ১৮ আগস্ট পর্যন্ত
  • ১০ আগস্ট ২০২৬
ভাইরাল দাঁড়িপাল্লা নিয়ে যে ব্যাখ্যা দিলেন চিত্রশিল্পী
  • ১০ আগস্ট ২০২৬
ফুটবলে বেজোসের বড় পদক্ষেপ, লিভারপুলের এক-তৃতীয়াংশ কিনতে এগি…
  • ১০ আগস্ট ২০২৬