১৩-২০তম গ্রেডে ১৯ জন নিয়োগ দেবে অর্থ মন্ত্রণালয়

২৭ মার্চ ২০২৩, ১২:০৩ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৯ AM
অর্থ মন্ত্রণালয়

অর্থ মন্ত্রণালয় © লোগো

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়। প্রতিষ্ঠানটি তাদের চার ক্যাটাগরির পদে ১৩তম থেকে ২০তম গ্রেডে ১৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

১. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৪টি

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত। সাঁটলিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ; কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই-মেইল, ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

২. পদের নাম: কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৬টি

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৩. পদের নাম: ক্যাটালগার

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমাসহ স্নাতক ডিগ্রি অথবা এইচএসসি পাসসহ গ্রন্থাগার বিজ্ঞানে সার্টিফিকেট কোর্স পাস।

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৪. পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ৮টি

যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)

যেসব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন: ১ থেকে ৩ নম্বর পদের ক্ষেত্রে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, টাঙ্গাইল, জামালপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাঙামাটি, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ।

৪ নম্বর পদের ক্ষেত্রে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, শরিয়তপুর, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, রাঙামাটি, জয়পুরহাট, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, খুলনা, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, মেহেরপুর, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ।

তবে সরকারি বা বেসরকারি স্বীকৃত এতিমখানা নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী সব জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

বয়সসীমা: ২০২৩ সালের ২৮ মার্চ ১৮ থেকে আবেদনকারীর বয়স ৩০ বছর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা ১৮ থেকে ৩২ বছর। ১ ও ৩ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। তবে আবেদনকারীর বয়স ২০২০ সালের ২৫ মার্চ সর্বোচ্চ বয়সসীমার মধ্যে থাকলে ওই প্রার্থী আবেদন করার সুযোগ পাবেন।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে আবেদন ফি বাবদ টেলিটকের সার্ভিস চার্জসহ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ২২৩ টাকা ও ৪ নম্বর পদের জন্য ১১২ টাকা টেলিটক প্রিপেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

আবেদনের সময়সীমা: ২৮ মার্চ থেকে আগামী ২০ এপ্রিল ২০২৩, বিকেল পাঁচটা পর্যন্ত।

বিশ্ব অলস দিবস আজ 
  • ১০ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগে ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে, বিক্ষোভে নামছে …
  • ১০ আগস্ট ২০২৬
আইসিসির মাসসেরার দৌড়ে তামিম
  • ১০ আগস্ট ২০২৬
চাঁদাবাজি মামলায় সহযোগীসহ জামায়াত নেতা হাজী নজরুল কারাগারে
  • ১০ আগস্ট ২০২৬
ট্রাকের ধাক্কায় ছাত্রদল নেতা নিহত
  • ১০ আগস্ট ২০২৬
১৮তম নিবন্ধনের সুপারিশবঞ্চিতদের নিয়োগও ম্যানেজিং কমিটির মাধ…
  • ১০ আগস্ট ২০২৬