সহকারী অধ্যাপক নেবে ঢাকা বিশ্ববিদ্যালয়

২৭ মার্চ ২০২৩, ১০:৪২ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:১৯ AM
ঢাবি

ঢাবি © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি তাদের ভূতত্ত্ব বিভাগে সহকারী অধ্যাপক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

পদের নাম: সহকারী অধ্যাপক (ভূতত্ত্ব)

পদসংখ্যা: ১টি

যোগ্যতা: প্রার্থীদের অবশ্যই এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম প্রথম বিভাগ অথবা জিপিএ-৫ এর স্কেলে ৪.২৫ সহ ভূতত্ত্ব বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি পরীক্ষায় ন্যূনতম প্রথম শ্রেণি অথবা সিজিপিএ-৪ এর স্কেলে ৩.৫০ অথবা কোনো বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে সমমানের ডিগ্রিপ্রাপ্ত হতে হবে।

অভিজ্ঞতা: কোনো বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে তিন বছরের শিক্ষাদান ও গবেষণার অভিজ্ঞতাসহ স্বীকৃতমানের গবেষণা পত্রিকায় তিনটি প্রকাশিত প্রবন্ধ থাকতে হবে। শিক্ষক হিসেবে অভিজ্ঞতা ও দক্ষতা এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ক্ষেত্রে বিশেষ করে ছাত্রছাত্রীদের সামগ্রিক শিক্ষা ও শিক্ষা আনুষঙ্গিক কর্মকাণ্ড পরিচালনায় বিশেষ অবদানও যোগ্যতা হিসেবে গণ্য করা হবে। অন্যান্য যোগ্যতা সমান থাকলে উচ্চতর ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। যেসব প্রার্থী স্নাতক বা স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম স্থান/সর্বোচ্চ সিজিপিএ অর্জন করেছেন, তাদের ক্ষেত্রে এসএসসি বা এইচএসসি পরীক্ষার যেকোনো একটির অনুমোদিত শর্ত শিথিলযোগ্য।

বেতন স্কেল: ৩৫,৫০০- ৬৭,০১০ টাকা।

আবেদন ফি: রেজিস্ট্রারের অনুকূলে ৭৫০ টাকা জমাে দিয়ে সমমূল্যের মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট সংগ্রহ করতে হবে।

আবেদন যেভবে: ঢাবির রেজিস্ট্রারের অফিস থেকে নির্ধারিত আবেদনপত্র সংগ্রহ করে পে-অর্ডার/ব্যাংক ড্রাফট এবং সার্টিফিকেট, মার্কসিট এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ ৮ কপি আবেদনপত্র রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা-১০০০ এই ঠিকানায় পৌছাতে হবে। তে হবে। চাকরিরত প্রার্থীদেরকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দরখাস্ত পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৭ এপ্রিল, ২০২৩।

চুয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, দ্রুত অচলাবস্থা নির…
  • ০৯ নভেম্বর ২০২৬
শতবর্ষী মাদ্রাসা জাতীয়করণ প্রত্যাশী ফোরামের আহ্বায়ক আমিনুল,…
  • ০৯ নভেম্বর ২০২৬
ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘মিডল ফিঙ্গার’ দেখালেন পরীমনি
  • ০৯ নভেম্বর ২০২৬
অক্ষত পরীমনির গাড়ি, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ
  • ০৯ নভেম্বর ২০২৬
অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, মহাসচিব আব্দুস সালাম পুনর্নির…
  • ০৯ নভেম্বর ২০২৬
মায়ের কিডনি নিয়েও বাঁচানো গেল না ছেলেকে, প্রতিস্থাপনের ৩২ দ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950