৪ পদে ক্যাপ্টেন নিয়োগ দেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

২২ মার্চ ২০২৩, ০৭:০৬ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১১:২২ AM
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স © সংগৃহীত

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের ড্যাশ ৮-৪০০ এয়ারক্র্যাফটের জন্য দক্ষ ক্যাপ্টেন নেবে প্রতিষ্ঠানটি। আগ্রহীদের ডাকযোগে আবেদন করতে হবে।

পদের নাম: ক্যাপ্টেন ড্যাশ ৮-৪০০

পদসংখ্যা: ৪টি

যোগ্যতা: সিএএবি এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্সধারী (এটিপিএল) হতে হবে। প্রথম শ্রেণির মেডিকেল সনদ থাকতে হবে।

অভিজ্ঞতা: মাল্টি ক্রু ও মাল্টি ইঞ্জিনের উড়োজাহাজ চালনায় অন্তত দুই হাজার ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা থাকতে হবে। ড্যাশ ৮-এ অন্তত ৫০০ ঘণ্টা কমান্ড বা সমমান/উচ্চতর ক্যাটাগরির বাণিজ্যিক প্যাসেঞ্জার এয়ারক্র্যাফটে ৫০০ ঘণ্টা কমান্ডের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশনের (আইসিএও) মানদণ্ড অনুযায়ী, ইংরেজি লেভেল ৪ বা এর বেশি থাকতে হবে। গত পাঁচ বছরে কোনো দুর্ঘটনার রেকর্ড থাকা যাবে না।

বয়সসীমা: প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬০ বছর হতে পারবে।

চাকরির ধরন: এক বছরের চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত; সম্প্রতি তোলা পাঁচ কপি রঙিন ছবি; বৈধ এটিপিএল সনদ; জাতীয় পরিচয়পত্র ও প্রথম শ্রেণির বৈধ মেডিকেল সনদ; ফ্লাইং অভিজ্ঞতার সনদ ও লগবুকের শেষ দুই পৃষ্ঠার কপিসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করতে হবে।

ঠিকানা: ম্যানেজার রিক্রুটমেন্ট অ্যান্ড স্ট্যাফিং, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড, বলাকা ভবন (তৃতীয় তলা), এইচএসআইএ, কুর্মিটোলা, ঢাকা-১২২৯।

আবেদনের শেষ সময়: ৬ এপ্রিল ২০২৩।

চুয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, দ্রুত অচলাবস্থা নির…
  • ০৯ নভেম্বর ২০২৬
শতবর্ষী মাদ্রাসা জাতীয়করণ প্রত্যাশী ফোরামের আহ্বায়ক আমিনুল,…
  • ০৯ নভেম্বর ২০২৬
ভুয়া-ভুয়া স্লোগান শুনে ‘মিডল ফিঙ্গার’ দেখালেন পরীমনি
  • ০৯ নভেম্বর ২০২৬
অক্ষত পরীমনির গাড়ি, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ
  • ০৯ নভেম্বর ২০২৬
অ্যাটকোর সভাপতি অঞ্জন চৌধুরী, মহাসচিব আব্দুস সালাম পুনর্নির…
  • ০৯ নভেম্বর ২০২৬
মায়ের কিডনি নিয়েও বাঁচানো গেল না ছেলেকে, প্রতিস্থাপনের ৩২ দ…
  • ০৯ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950